উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কি ভূমিকা রেখেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দাবিগুলো অর্থাৎ ৬ দফা দাবি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখে। ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ছয় দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের মাধ্যমে জাগ্রত বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির উদগ্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে। ৬ দফা আন্দোল ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে অমূল পরিবর্তন ঘটায়। ৬ দফা আন্দোলন বাঙালি কে অধিকার সচেতন করে তোলার মাধ্যমে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। এ আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয় যে, পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র ভৌগলিক অঞ্চল। এ অঞ্চলের জনগণের একটি স্বাধীন জাতিসত্তা আছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি কারণে তারা পশ্চিম পাকিস্তানের থেকে সম্পূর্ণ পৃথক। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে জাতীয় জীবনে সর্বস্তরের শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা ব্যবহারের স্বপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় - যা বাঙালির জাতীয়তাবাদকে আরো সুদৃঢ় করে।তাছাড়া ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা ৬ দফা কর্মসূচি সংস্পর্শে এসে পূর্ণতাপ্রাপ্ত হয় এবং ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একপর্যায়ে গণ্য আন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বের অস্বীকার করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়। অতএব ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ স্বাধীন হয়।শুরু হয় বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কি ভূমিকা র…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর