উদ্দীপকে কোন কর্মসূচির ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটিতে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে। পশ্চিম পাকিস্তানের শাসকদের অন্যায় ও বৈষম্যমূলক কর্মকান্ড থেকে মুক্তির লক্ষ্যে বাংলার মানুষের সাহিত্য শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের কনভেনশনে যে দাবি উপস্থাপন করেন, তা ইতিহাসে ছয় দফা হিসেবে পরিচিত। যেখানে রাজনৈতিক,অর্থনৈতিক, সামরিক প্রভৃতি সকল মৌলিক বিষয়ের দিক নির্দেশনা উল্লেখ করা হয়। এটি ছিল পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ। ছয় দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্যসহ সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় প্রদেশের হাতে ন্যাস্ত থাকবে। পাকিস্তানের দুটি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময় যোগ্য মুদ্রাব্যবস্থার প্রবর্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচাররোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গ রাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে। উদ্দীপকের 'A [গণিত] অঞ্চলের মানুষের মনে আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নের প্রত্যাশা ছিল। কিন্তু অচিরেই আর্থসামাজিক বৈষম্য, সাংস্কৃতিক নিপীড়ন ও রাজনৈতিক বাঞ্চনার কারণে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এরু পরিস্থিতিতে তাদের মুক্তির দিশারী একজন নেতা অর্থনৈতিক মুক্তি ও স্বাধিকারের দাবি সংবলিত কর্মসূচি ঘোষণা করে।অর্থনৈতিক মুক্তি ও স্বাধিকারের দাবি সংবলিত কর্মসূচি ঘোষণা করে আর এই কর্মসূচির প্রেক্ষাপট ও বিষয়বস্তু স্পষ্টভাবে ছয় দফা কর্মসূচি কে ইঙ্গিত করে। সুতরাং, এটি নিশ্চিতভাবে বলা যায়, উদ্দীপকে ছয় দফা কর্মসূচির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন কর্মসূচির ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর