মোতাহের আলীর কাজের সাথে বাংলাদেশের মুক্তি -সংগ্রামের সাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: মোতাহর আলীর কাজের সাথে শহীদ তিতুমীরের কাজের সাদৃশ্য রয়েছে। তার এরূপ আন্দোলন বাঙালির মুক্তির আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। উদ্দীপকে মোতাহের আলী অত্যাচারী ভূমি মালিক, বণিক ও বিদেশী শাসকগোষ্ঠীর অত্যাচার থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার জন্য একটি বাহিনী গড়ে তোলেন। তিনি যুদ্ধ চালানোর জন্য একটি সুরক্ষিত ঘাঁটিও গড়ে তোলেন। এরূপ বর্ণনার স্পষ্ট ভাবে, শহীদ তিতুমীরের সংগ্রামী রূপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি আজীবন ইংরেজ শাসকের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। তারে আত্মত্যাগ আমাদের মুক্তি সংগ্রামের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, তিনি ইংরেজ শাসকদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও শহীদ হয়েছেন সত্য কিন্তু অমিততেজি স্বাধীন চেতনার মৃত্যু হয়নি। যুগ যুগ ধরে তার বিদ্রোহী মন্ত্রে বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে অত্যাচার ও শোষণের বিরুদ্ধে গড়ে তুলেছেন প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। তিতুমীর যেমন স্বল্প সামর্থ্য ও অর্ধশিক্ষিত এবং অপর্যাপ্ত সামরিক শক্তি নিয়ে সুশিক্ষিত ও সজ্জিত বিশাল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র রূপে প্রতিষ্ঠা করেছেন। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করলে আমাদের মানসপটে ভেসে ওঠে এক বলিষ্ঠ ও তেজদীপ্ত স্বাধীনতা সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি আর অন্য কেউ নন স্বয়ংকিত শহীদ তিতুমীর। বস্তত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান ও প্রেরণা ছিল অপরিসীম এবং অতুলনীয়। উপরের আলোচনা থেকে বলা যায়, শহীদ তিতুমীর শূন্য থেকে যেভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধাচারণ করেছিলেন তেমনিভাবে এদেশের বাঙালি সমাজ ও দৃঢ় মনোবল নিয়ে স্বাধীনতা সংগ্রামের অগ্রসর হয়। অবশেষে দেশমাতৃকাকে স্বাধীন করার চেতনা বুকে ধারণ করে বাঙালি সমাজ বাংলাদেশ স্বাধীন করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মোতাহের আলীর কাজের সাথে বাংলাদেশের মুক্তি -সংগ্রামের সাদৃশ্য বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর