শেয়ারFacebookWhatsApp

লাহোর প্রস্তাব কেন উত্থাপন করা হয়েছিল? ব্যাখ্যা কর।

উত্তর: ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও স্বশাসনের চেতনা জাগ্রত হয়। আর এই ক্ষেত্রে মুসলিম স্বার্থের প্রতিনিধিত্ব করে ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন। যার ফলে পরবর্তীকালে মুসলমান জনসাধারণের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয়। এ চিন্তা ধারার আলোকে ১৯৪০ সালের ২৩ মার্চ বাংলার মুখ্যমন্ত্রী এ. কে ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয়। মূলত লাহোর প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চলে দুটি পৃথক রাষ্ট্র গঠনের চিন্তা করা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

লাহোর প্রস্তাব কেন উত্থাপন করা হয়েছিল? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জমিদার ও মহাজনদের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার দেখে জনাব এনামুল হক ব্যথিত হন এবং রাজনীতিতে যোগ দেন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষি ঋণ আইন, মহাজনি ও প্রজাস্বত্ব আইন পাশ হয়। ফলে কৃষকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।

Dhaka · 2022

উত্তর

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন একজন মজলুম জননেতা।

উত্তর

ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও স্বশাসনের চেতনা জাগ্রত হয়। আর এই ক্ষেত্রে মুসলিম স্বার্থের প্রতিনিধিত্ব করে ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন। যার ফলে পরবর্তীকালে মুসলমান জনসাধারণের মধ্যে আলাদা আবাসভূমির চিন্তা জাগ্রত হয়। এ চিন্তা ধারার আলোকে ১৯৪০ সালের ২৩ মার্চ বাংলার মুখ্যমন্ত্রী এ. কে ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয়। মূলত লাহোর প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি অঞ্চলে দুটি পৃথক রাষ্ট্র গঠনের চিন্তা করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব এনামুল হকের সাথে শেরেবাংলা এ. কে. ফজলুল হকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলে জমিদারি প্রচার অবসান হয়।মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়।উদ্দীপকে জনাব এনামুল জমিদার ও মহাজনদের দ্বারা কৃষকদের শোষণ ও অত্যাচার দেখে ব্যথিত হন। তার আন্তরিক প্রচেষ্টায় কৃষকদের ইতিবাচক পরিবর্তন আসে, যা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কর্মকাণ্ডকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের এনামুল হকের সাথে শেরেবাংলা এ. কে. ফজলুল হকের কর্মকাণ্ড সাদৃশ্য রয়েছে।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদের মহান অগ্রনায়ক, বাংলার কৃষক কুলের মুক্তির অগ্রদূত, মানবতাবাদী কিংবদন্তি মহাপুরুষ শেরেবাংলা এ. কে. ফজলুল হক তার কর্মকাণ্ডকে শুধু কৃষকদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে সীমাবদ্ধ রাখেনি বরং রাজনীতি, শিক্ষা সহ আরও অনেক বিষয়ে তার ভূমিকা ও গৃহীত পদক্ষেপসমূহ ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশের মুসলমান সম্প্রদায়ের মধ্যে ইংরেজি শিক্ষার ভীতি দূর করেন এবং ১৯১২ সালে মুসলিম শিক্ষা সমিতি গঠনের মাধ্যমে তাদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটান। ১৯০৬ সালের সর্বভারতীয় আন্দোলনের মাধ্যমে ভারতীয় জনগোষ্ঠীকে ইংরেজি শিক্ষায় দীক্ষিত হওয়ার পথকে সুগম করেন। পূর্ব বাংলার জনগণের শিক্ষার পথকে উন্মুক্ত করতে শিক্ষা পরিকল্পনা পেশ করেন। স্কুল, কলেজ, হোস্টেল নির্মাণ, মাদ্রাসা, মুসলিম শিক্ষা তহবিল গঠন, নারী শিক্ষার প্রসারের লেডি ব্রাবোন কলেজ, ইডেন কলেজ প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়াও বাঙালির জাতির রাজনৈতিক অধিকার সুরক্ষায় তার ঐতিহাসিক অবদান অনস্বীকার্য । লাহোর প্রস্তাব, যুক্তফ্রন্ট নির্বাচন, হিন্দু মুসলিম স্বার্থের সমন্বয়, বাঙ্গালীদের ঐক্যবদ্ধকরণ প্রভৃতি পদক্ষেপ তাকে ইতিহাসের নায়ক হিসেবে পরিচিতি দিয়েছে। বাঙালি জাতির মুক্তির অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক বেঁচে আছেন তার কর্মের মাধ্যমে।
HSCCivics 2nd PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।