শেয়ারFacebookWhatsApp

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?

উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?

উদ্দীপক

Y রাষ্ট্রের একজন অবিসম্পাদিত নেতা দেশটির স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি দেশটির শোষিত জনগণের মুক্তির জন্য সরকার নিকট কিছু দাবি তুলে ধরেন।এ দাবির সমর্থনে ক্রমশ দেশটির অবহেলিত ও স্বাধীনতা কামি মানুষের জন্য জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে।

Dinajpur · 2022

উত্তর

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৪টি আসন লাভ করে।

উত্তর

বঙ্গভঙ্গ রদের দুটি কারণ হলো - ১. প্রতিক্রিয়াশীল হিন্দু গোষ্ঠী বঙ্গভঙ্গ কে বঙ্গমাতা অনুচ্ছেদ ও জাতীয়তাবাদবিরোধী গণ্য করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ২. বঙ্গভঙ্গ রদ করার জন্য ভারতে স্বদেশী আন্দোলন শুরু হয়। এ আন্দোলনের মাধ্যমেই বিলেতি পণ্য বর্জন ইংরেজির ওপর চাপ সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নেতার সাথে আমার পাঠ্যবইয়ের পঠিত অবিসাংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য রয়েছে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অনন্য কৃতিত্বের অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা কষ্ট হয়ে উঠে এবং পূর্ব বাংলার জনগণ বুঝতে সক্ষম হয় যে, তাদের নিরাপত্তার ব্যবস্থা তাদের নিজেদের ওপর নির্ভরশীল। পাক-ভারত যুদ্ধ ও পরবর্তী তাসখন্দ চুক্তির প্রেক্ষাপটে পশ্চিম পাকিস্তান কেন্দ্রীয় নেতারা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলনের আহ্বান করে।সে সম্মেলনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উপস্থাপন করেন। ছয় দফাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সর্বজনীন ভোটাধিকার, মুদ্রা, বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও পূর্ব বাংলার নিরাপত্তা সহ সকল বিষয়ে উল্লেখ ছিল। বলা বাহুল্য, ছয় দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানের প্রথম সুসংঘটিত কর্মসূচি যা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি সমুন্নত করে স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করে। উদ্দীপকে বণিত নেতা দেশের শোষিত জনগণের মুক্তির জন্য সরকারের নিকট কিছু দাবি তুলে ধরেন এবং এর সমর্থনে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে। উদ্দীপকের নেতার কর্মকাণ্ডের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ডে সাদৃশ্য পরিলক্ষিত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের নেতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ্য রয়েছে।

উত্তর

বাংলাদেশ স্বাধীনতা অর্জনে উক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। বাংলাদেশ স্বাধীনতা অর্জন কোন একদিনের ফসল নয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসকদের যাঁতাকালে পিষ্ট হতে থাকে।বাঙালি জনগণ সকল ক্ষেত্রে তাদের অধিকার হতে বঞ্চিত হতে থাকে। মূলত বাংলাদেশের স্বাধীনতার বিজ রোপিত হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশ নামক মহাকাব্যের সৃষ্টি। এই সুদীর্ঘ ইতিহাস কে সম্মোহনী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে যিনি সমৃদ্ধ করেছেন তিনি হলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। তৎকালীন নিপীড়িত বাঙ্গালীদেরকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সুফল সম্পর্কে সচেতন করতে শেখ মুজিবুর রহমানের অবদান লিখে ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাংলাদেশ ও বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তাকে একাধিকবার কারাবরণ করতেও হয়। একটি পরাধীন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তর করার জন্য প্রয়োজন সাহস,যোগ্যতা, শুকৌশলী কূটনৈতিক দক্ষতা এবং সম্মোহনী ক্ষমতা। এর সবই বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকান্ডের দিক ফুটিয়ে তুলে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে বাঙালি অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রাম করতে থাকেন। তার সম্মানের নেতৃত্বের ফলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় ঘটে। এজন্য স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
HSCCivics 2nd PaperDinajpur 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।