মজলুম জননেতা সম্পর্কে লেখ।
উত্তর: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম হয় ১৮৮০ সালে সিরাজগঞ্জ শহরের অদুরে ধানগড়া গ্রামে। বাল্যকালে পিতাকে হারিয়ে তিনি চাচার আশ্রয় বড় হন। পরবর্তীতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর সৈয়দ নাসিরউদ্দিন বোগদাদির কাছে ধর্মীয় শিক্ষা পান। খিলাফত আন্দোলন এর মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ১৯১৯ সালে কংগ্রেসের সদস্য পদ লাভ করেন। ১৯২৪ সালে আসাম ও বাংলা কৃষক সম্মেলন করেন। ১৯৩০ সালে তিনি মুসলিম লীগে যোগ দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৭৬ সালে এ মহান নেতার মৃত্যু হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
মজলুম জননেতা সম্পর্কে লেখ।
উত্তর