শেয়ারFacebookWhatsApp

মজলুম জননেতা কে?

উত্তর: মজলুম জননেতা ছিলেন মাওলানা হামিদ খান ভাসানী।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মজলুম জননেতা কে?

উদ্দীপক

প্রখ্যাত রাজনীতিবিদ,বিরোধী দলের স্রষ্টা, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বিশিষ্ট আইনজ্ঞ সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে শেষ বয়সে নিঃসঙ্গ জীবন কাটাল।

Mymensingh · 2022

উত্তর

মজলুম জননেতা ছিলেন মাওলানা হামিদ খান ভাসানী।

উত্তর

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা এ. কে. ফজলুল হক যে প্রস্তাব উপস্থাপন করে সে প্রস্তাব ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে খ্যাত। ব্রিটিশ ভারতের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

উত্তর

উদ্দীপকে যে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে তিনি হলেন বাংলার অবিসংবাদিত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতির পুরোধা। তার জীবন ছিল বর্ণাট্য, কর্মমুখর ও বৈচিত্র্যময়। কলকাতায় আলিয়া মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষার সূত্রপাত ঘটিয়ে পরবর্তীতে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এরপর বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ব্যারিস্টার হয়ে কলকাতা হাইকোর্টে তিনি আইন ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন এবং ঠিক এ সময়ে তিনি প্রখ্যাত আইন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ঘনিষ্ঠ সান্নিধ্যে চলে আসেন।এরপর তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সূত্রপাত ঘটে। তার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিক হচ্ছে ১৯২১-৪৭ সাল পর্যন্ত বঙ্গীয় আইনসভার সদস্যপদ লাভ।ফজলুল হক মন্ত্রিসভার সদস্য (১৯৩৭- ৪১), অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ( ১৯৪৬-৪৭) এবং যুক্তফ্রন্ট (১৯৫৪) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তফ্রন্টের ঐক্য গঠনে এবং ২১ দফা ভিত্তিক কর্মসূচিতে তার অবদান অগ্রগণ্য। অতঃপর আইয়ুব খানের শাসনামলে তিনি গ্রেফতার ও নির্যাতনে শিকার হন এবং এতে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। চিকিৎসার জন্য তিনি লোবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে হোটেল কক্ষে রাত তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অতএব উদ্দীপকে ইঙ্গিত পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, কর্তৃত্ব এবং জীবোন আবাসনের ঘটনা হোসেন শহীদ সোহরাওয়ার্দির সাথে অভিন্ন ভাবে সাদৃশ্যপূর্ণ হয়। আর তাই নিশ্চিত ভাবে বলা যায় যে,উক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য ও রীতিনীতি, আইনের শাসন, আইনসভার সার্বভৌমত্ব এবং নিয়ন্ত্রান্তিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল অসামান্য শ্রদ্ধাবোধ। তিনি পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন শক্তিশালী বিরোধীদল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন আপসহীন যোদ্ধা। শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়ম তান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এজন্য তিনি বলেছিলেন ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা, আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রী আমার জীবনের মূল মন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নের জনগণের রায় আমার শেষ কথা। তিনি বিশ্বাস করতেন বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভাত ও ভোটের অধিকার আদায়ের জনসংগ্রাম করেছেন।তিনি তার জীবন সায়াহ্নে এসে গণতন্ত্র সফলতা দেখে যেতে না পারলেও সেসব অবদানে সিঁড়ি বেয়ে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের ফসল হয়েছিল। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অদ্যাবধি বাংলার মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে সক্ষম হয়েছে। এসব কারণে গণতন্ত্রের অগ্রযাত্রায় তার অবদানকে মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে গণতন্ত্রের মানসপুত্র উপাধিতে ভূষিত করা হয়।
HSCCivics 2nd PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।