শেয়ারFacebookWhatsApp

বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?

উত্তর: প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড কার্জন প্রায় ২ লক্ষ বর্গমাইল আয়তনের বিশাল প্রদেশ বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করেন। তিনি পূর্ব বাংলার কে আসামের সাথে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসার নামে একটি নতুন প্রদেশ গঠন করেন। অপরদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যাকে একত্রিত করে গঠিত করা হয় বাংলা প্রদেশ। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা প্রেসিডেন্সি কে এভাবে দুটি প্রদেশে বিভক্ত করার বিষয়টি ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। প্রশাসনিক সুবিধার কথা উল্লেখ করা হলেও ব্রিটিশদের বঙ্গ বিভাগের পেছনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ নিহিত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?

উদ্দীপক

ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের কাছে দাবি উত্থাপন ও স্বার্থ আদায়ের জন্য ১৯০৬ সালে মুসলমানদের একমাত্র রাজনৈতিক সংগঠনটির নবাব পরিবারের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রচেষ্টায় ঢাকায় আত্মপ্রকাশ করে।

Dhaka · 2021

উত্তর

আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের বর্তমান নাম হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

উত্তর

প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড কার্জন প্রায় ২ লক্ষ বর্গমাইল আয়তনের বিশাল প্রদেশ বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করেন। তিনি পূর্ব বাংলার কে আসামের সাথে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসার নামে একটি নতুন প্রদেশ গঠন করেন। অপরদিকে পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যাকে একত্রিত করে গঠিত করা হয় বাংলা প্রদেশ। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা প্রেসিডেন্সি কে এভাবে দুটি প্রদেশে বিভক্ত করার বিষয়টি ভারতের ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। প্রশাসনিক সুবিধার কথা উল্লেখ করা হলেও ব্রিটিশদের বঙ্গ বিভাগের পেছনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ নিহিত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন।

উত্তর

মুসলিম লীগ প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত নবাব স্যার সলিমুল্লাহর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৮৫ খ্রিস্টাব্দে কয়েকজন বিখ্যাত ভারতবাসী ও হিউমের চেষ্টায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তখন বঙ্গ ভারতের মুসলমানগন মনে করেছিলেন যে, জাতীয় কংগ্রেসের মাধ্যমে তথা আজাদী লাভের সংগ্রাম করবেন। কিন্তু মুসলমানগন স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বে যখন বুঝতে পারলেন যে কংগ্রেস হিন্দুদের জাতীয় সাথে গঠিত হয়েছে এবং হিন্দু নেতাগণ হিন্দু রাষ্ট্র স্থাপনের চেষ্টা করেছে,তখন তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক প্রতিষ্ঠানের পরিকল্পনা করেন। অধিকন্তু যুক্তপ্রদেশে হিন্দু মুসলমানদের মধ্যে উর্দু ও হিন্দু ভাষা নিয়ে বিরোধ, বলগঙ্গাধর তিলক কর্তৃক গো-রক্ষা সমিতি গঠন এবং কংগ্রেসের বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা প্রভৃতি কারণে মুসলমানদের জন্য একটা জাতীয় প্রতিষ্ঠানের গোড়াপতন অপরিহার্য করে তোলে।১৯০৬ সালের ৩০ ডিসেম্বর নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন উপলক্ষ্যে দেশের মুসলিম নেতৃবৃন্দ ঢাকার শাহবাগে এক অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি রাজনৈতিক সংগঠন তৈরির প্রস্তাব উত্থাপন করেন এবং মাওলানা মোহাম্মদ আলী, হাকিম আকমল খান, শাহ আব্দুল্লাহ, মাওলানা জাফর আলী খান, নবাব মহসিন উল মুলক ও অন্যান্য মুসলিম নেতা তার সমর্থন করেন। ফলে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর তারিখে সর্বভারতীয় মুসলিম লীগ জন্মলাভ করে।

উত্তর

শিক্ষা বিস্তারে উদ্দীপকে বর্নিত রাজনৈতিক ব্যাক্তিত্ব অর্থাৎ নবাব স্যার সলিমুল্লাহ অবদান অবিস্মরণীয়। নওয়াব স্যার সলিমুল্লাহ বাংলার ইতিহাসে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও শিক্ষাক্ষেএে তার অবদান তাকে অমর করে রেখেছে। তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষা-দীক্ষায় মুসলমানরা উন্নত না হলে কোনদিন নিজস্ব সত্তা বজায় রাখতে পারবেনা। এজন্য উপমহাদেশে তিনি শিক্ষা কাঠামোর ভিত্তি রচনায় নিবিষ্ট ছিলেন। তিনি ১৯০৬ সালে মাদ্রাসা শিক্ষা সংস্কারের লক্ষ্যে সরকারের কাছে রিপোর্ট পেশ করেন। ১৯০৮ সালে পূর্ববঙ্গ ও আসাম সরকারের নারী শিক্ষা কমিটির সদস্য ও মুসলিম নারী শিক্ষা সাব কমিটির সভাপতি হন। ১৯০৯ সালে মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিটির সদস্য ছিলেন। ১৯১৪ সালে মুসলিমদের শিক্ষার বিষয়ে গঠিত হার্নেল কমিটির তিনি সদস্য ছিলেন। তিনি ১৯০২ সালে মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানের প্রসারে তার পিতার নামে ঢাকায় আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন। এ শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট নামে পরিচিত। বঙ্গভঙ্গের পর ব্রিটিশ সরকারের সহায়তায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অঞ্চলের মানুষদের চিকিৎসা সেবার জন্য মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা পালন করেন। তার অবদানে স্বীকৃত হিসেবে হাসপাতালটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত পেয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমান ছাত্রদের আবাসিক সমস্যার সমাধানের জন্য একটি মুসলিম হল প্রতিষ্ঠিত হয়েছিল যা সলিমুল্লাহ প্রতি সম্মানার্থে সলিমুল্লাহ মুসলিম হল নামে নামকরণ করা হয়েছে। এছাড়া সলিমুল্লাহ এতিমখানা তার সমাজ সেবামূলক কাজের দৃষ্টান্ত। পরিশেষে বলা যায় শিক্ষা বিস্তারে নবাব সলিমুল্লাহর অবদান তৎকালীন মুসলমান শ্রেণীর উন্নতি ও বিকাশে যথেষ্ট ভূমিকা রেখেছিল।
HSCCivics 2nd PaperDhaka 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।