সংসদীয় গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইনসভার স্বাধীনতা এবং নিয়ম তান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। ১৯৬২ সালে তারই প্রচেষ্টায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে National Democratic Front (NDF) গঠিত হয়। গণতন্ত্রের জনগণের কথায় যে শেষ কথা তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নেই। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।