শেয়ারFacebookWhatsApp

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝ?

উত্তর: খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু -মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম হলে এ. কে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌঃমুজিবুর রহমান প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সাম্যবাদী নিয়ে আলাপ-আলোচনা করেন এবং হিন্দু- মুসলমানদের দাবি-দাওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝ?

উদ্দীপক

শ্রমিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যেয়ে একজন রাজনীতিবিদের নামে ছাত্রদের জন্য একটি আবাসিক হল দেখতে পেল। উক্ত হলের নামকরণ সম্পর্কে তার মামার কাছ থেকে জানতে পারল- (i) উক্ত রাজনীতিবিদ বেঙ্গল প্যাক্টের নেতা ছিলেন। (ii) তিনি মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। (iii) আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় তার অবদান ছিল। (iv) "গণতন্ত্র ছিল তার জীবনের মূলমন্ত্র।"

Sylhet · 2021

উত্তর

চিত্তরঞ্জন দাস কে দেশবন্ধু উপাধি দেওয়া হয়।

উত্তর

খেলাফত আন্দোলনের ব্যর্থতার ফলে হিন্দু -মুসলমান সম্প্রীতি বিনষ্ট হবার উপক্রম হলে এ. কে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌঃমুজিবুর রহমান প্রমুখ বাংলাদেশের রাজনৈতিক সাম্যবাদী নিয়ে আলাপ-আলোচনা করেন এবং হিন্দু- মুসলমানদের দাবি-দাওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে খ্যাত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে আমার পাঠ্য বইয়ের মহান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাদৃশ্য আছে। অখন্ড বাংলা প্রতিষ্ঠায় তার যথেষ্ট অবদান রয়েছে। ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে মুসলিম রাষ্ট্রের আন্দোলনে সোহরাওয়ার্দীর অনন্য ভূমিকা ছিল। ১৯৪৭ সালের ৩ জুন লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার ভিত্তিতে ভারত স্বাধীনতা এবং পাকিস্তান দাবি মেনে নেন এবং বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার প্রস্তাব করেন। পরবর্তীতে যখন লাহোর প্রস্তাব থেকে দূরে সরে গিয়ে বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সমন্বয়ে পাকিস্তান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় তখন সোহরাওয়ার্দী শঙ্কিত হয়ে পড়েন। যদিও মুসলিম লীগ ও কংগ্রেসের অনেক নেতা এ প্রস্তাবকে স্বাগত জানান। সোহরাওয়ার্দী মনে করতেন ভারতবর্ষের দুই প্রান্তে অবস্থিত দুই বিচ্ছিন্ন ভূখণ্ড নিয়ে কোন রাষ্ট্র গঠিত হলে তার আয়ু কাল দীর্ঘ হবে না। তাই তিনি বাংলা ভাগ করার বিরোধিতা করেন এবং অবিভক্ত বাংলার প্রস্তাব করেন। উদ্দীপকে উল্লিখিত নেতার ক্ষেত্রেও এমনটি দেখা যায়। তিনি বিশ্বাস করতেন বাংলা কে বিভাগ করা হলে উভয় দেশের বাঙালিরা দুর্বল হয়ে পড়বে। তিনি দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে হিন্দু-মুসলমানের এক স্বাধীন সম্মিলিত রাষ্ট্র গঠনের দাবি জানান। মুসলিম লীগ সম্পাদক আবুল হাসিম, শরৎ বসু, কিরন শংকর রায়, এ.কে. ফজলুল হক, মহাত্মা গান্ধী অবিভক্ত বাংলার পক্ষে সোহরাওয়ার্দীর প্রচেষ্টাকে সমর্থন করেন। কিন্তু জিন্নাহ,খাজা নাজিম উদ্দিন, জহরলাল নেহরু ও সরদার প্যাটেলের সমর্থক কংগ্রেস নেতাদের একগুঁয়েমির কারণে অবিভক্ত বাংলা গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়।

উত্তর

তিনি তথা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে।সংসদীয় রীতি নীতি, গণতান্ত্রিক ভাব দ্বারা, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসন, আইন সবার স্বাধীনতার প্রতি তার অসীম শ্রদ্ধা ছিল। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেন। এজন্য তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। ১৯৯৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনে অনেক নেতৃবৃন্দ আত্মগোপন করলেও তিনি সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯৬২ সালে তার প্রচেষ্টায় National Democratic Front (NDF) গঠিত হয়। তিনি বিশ্বাস করতেন যে, শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। তাই তিনি পাকিস্তানে বিরোধী দল গঠন করেন। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষ কথা তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের ক্ষমতাই সবচেয়ে বড়। তিনি সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে গণমানুষের প্রকৃত মুক্তি আনয়নে সচেষ্ট হন। রাজনীতিতে তিনি ধ্বংসাত্মক পদ্ধতির বিরোধী ছিলেন। তিনি বলতেন, "ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা। আল্লাহ আমাকে এমন ভাবে কাজ করার তৌফিক দিন যেন আমার মৃত্যুর পর দেশবাসী বলতে পারে সোহরাওয়ার্দী এমন একজন লোক ছিলেন যিনি বিনা ষড়যন্ত্রে ক্ষমতা এসেছিলেন এবং বিনা ষড়যন্ত্রের দেশ সেবায় সুযোগ পেয়েছিলেন। গণতন্ত্র এই আমার জীবনের মূলমন্ত্র। সাংবিধানিক প্রশ্নে জনগণের রায়ই শেষ কথা। " এভাবে তিনি উদ্দীপকের নেতার মতো আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সুতরাং বলা যায়, সোহরাওয়ার্দীর সুদীর্ঘ্য সংগ্রামী রাজনৈতিক জীবন কেটেছেন আপসিন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।
HSCCivics 2nd PaperSylhet 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

বেঙ্গল প্যাক্ট বলতে কী বোঝ? | Prosthuti