উদ্দীপকের জনাব 'খ' অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে. 'গণতন্ত্রের মানসপুত্র' বলা হয় এবং তার রাজনৈতিক জীবন ও আদর্শ-এ নামকরণের যথার্থতা প্রমাণ করে।সোহরাওয়ার্দী আজীবন সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন এবং নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থহীন, তাই তিনি পাকিস্তানে বিরোধী দল গঠন করেন। সোহরাওয়ার্দী ষড়যন্ত্রের রাজনীতিকে ঘৃণা করতেন এবং বিশ্বাস করতেন যে বুলেটের চেয়ে ব্যালটই বেশি শক্তিশালী। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন এবং ২১ দফার ভিত্তিতে বিজয় অর্জনে তার, সাংগঠনিক ক্ষমতা ও গণতান্ত্রিক চেতনা প্রধান ভূমিকা পালন করেছিল।
পরিশেষে বলা যায়, পাকিস্তানের সামরিক শাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে আমৃত্যু আপসহীন লড়াই এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি গভীর শ্রদ্ধাই তাকে 'গণতন্ত্রের মানসপুত্র' হিসেবে সার্থকতা দান করেছে। তার রাজনীতি ছিল মূলত জনগণের রায় ও কল্যাণের ওপর প্রতিষ্ঠিত।