শেয়ারFacebookWhatsApp

তিতুমীরের প্রকৃত নাম কী?

উত্তর: তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী'।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

তিতুমীরের প্রকৃত নাম কী?

উদ্দীপক

জনাব আজিজ সাহেব একজন জমিদার এবং রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন। তিনি ভারতবর্ষের মুসলমানদের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। বিশেষ করে পূর্ববাংলার মুসলমানদের আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে তৎকালীন শাসকবর্গের নিকট দাবি পেশ করেন এবং তা আদায়ে সফল হন। পরবর্তীতে তার নেতৃত্বে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী'।

উত্তর

কৃষক দরদি জননেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হক সুদখোর মহাজনদের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য ১৯৩৭ সালে একটি বোর্ড গঠন করেন, যা ঋণ সালিশি বোর্ড নামে খ্যাত। এ বোর্ডের মাধ্যমে কৃষকদের দুরবস্থা, ঋণের দায় ও জমিদারের উৎপীড়ন হতে কৃষকদের রক্ষা করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হতো। এছাড়াও এ বোর্ডের মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে ধ্বংসোম্মুখ কৃষককুল মুক্তি পায়।

উত্তর

উদ্দীপকে ব্রিটিশ ভারতের অন্যতম রাজনৈতিক নেতা নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে বলা হয়েছে।নবাব স্যার সলিমুল্লাহ ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত মুসলিম রাজনৈতিক নেতা। উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নবাব স্যার সলিমুল্লাহ অসামান্য অবদান রেখেছেন। তিনি মুসলমানদের কল্যাণের কথা বিবেচনা করে বঙ্গভঙ্গকে পূর্ণ সমর্থন প্রদান করেছিলেন। পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ হলে তিনি মুসলমানদের একটি পৃথক রাজনৈতিক দলের তীর্ব প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ১৯০৬ সালে 'নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে' একটি রাজনৈতিক সংগঠন তৈরির প্রস্তাব উত্থাপন করেন। এর ফলে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। এছাড়াও তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন ও মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি আদায়ে সফলতা লাভ করেন। উদ্দীপকের জনাব আজিজ সাহেব একজন জমিদার ও রাজনীতি সচেতন ব্যক্তি ছিলেন। তিনি ভারতবর্ষের মুসলমানদের উন্নয়নের ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে তৎকালীন শাসকবর্গের নিকট দাবি পেশ করে তা আদায়ে সফল হয়। পরবর্তীতে তার নেতৃত্বে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এখানে সুস্পষ্টতই নবাব স্যার সলিমুল্লাহর প্রতিচ্ছবিই বহন করে।সুতরাং বলা যায়, উদ্দীপকে নবাব স্যার সলিমুল্লাহ সম্পর্কে বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নেতার তথা নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়, যা তৎকালীন উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান।মুসলিম লীগ প্রতিষ্ঠাতা স্যার সলিমুল্লাহর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলেও তা মুসলমানদের দাবি আদায়ে কোনোরূপ প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়।এছাড়াও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মোকাবিলা ও এটিকে স্থিতিশীল করার জন্য মুসলমানরা একটি পৃথক রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। ফলে ১৯০৬ সালে 'নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে' নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্য একটি রাজনৈতিক সংগঠন তৈরির প্রস্তাব উত্থাপন করেন। ফলে ওই সম্মেলনেই সর্বভারতীয় 'মুসলিম লীগের জন্ম হয়। সর্বভারতীয় মুসলিম লীগ মুসলমানদের অধিকার আদায়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মোকাবিলা, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন ও তার বাস্তবায়ন, মুসলমানদের স্বার্থ রক্ষা ও রাজনৈতিক অগ্রগতি সাধনে মুসলিম লীগ সফল কার্যক্রম পরিচালনা করে। সর্বোপরি, মুসলিম লীগের মাধ্যমেই মুসলমানদের স্বার্থ আদায় করে। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব এবং জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব পেরিয়ে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম লীগের গুরুত্ব অপরিসীম।অতএব বলা যায়, নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে গঠিত সর্বভারতীয় মুসলিম লীগ উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSCCivics 2nd Paperকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।