শেয়ারFacebookWhatsApp

কর্মকমিশনের সভাপতিকে নিয়োগ দেন কে?

উত্তর: কর্মকমিশনের সভাপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

কর্মকমিশনের সভাপতিকে নিয়োগ দেন কে?

উদ্দীপক

ব্যক্তিত্ব 'ক': মুসলমানদের জন্য পৃথক প্রদেশ গঠনে অসামান্য ভূমিকা রাখেন।ব্যক্তিত্ব 'খ' : কৃষককুলের মুক্তির অগ্রদূত বলা হয়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কর্মকমিশনের সভাপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।

উত্তর

প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে প্রদেশের নিজস্ব শাসনব্যবস্থাকে বোঝায়। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা হলো প্রাদেশিক মন্ত্রিসভার প্রাদেশিক আইনসভার কাছে জবাবদিহিতা থাকবে এবং আইনসভা হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। এর মাধ্যমে মূলত দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হয়। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনে দেশরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে।

উত্তর

ব্যক্তিত্ব 'ক' তথা নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের জন্য পৃথক প্রদেশ অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্বঙ্গ ও আসাম প্রদেশ গঠনে অসামান্য ভূমিকা রাখেন। ব্রিটিশ ভারতের অন্যতম মুসলিম রাজনৈতিক নেতা নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের মাধ্যমে 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ সৃষ্টিতে ব্যাপক অবদান রাখেন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এক শ্রেণির সামন্ত সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। তারাই ব্যবসায়-বাণিজ্য, চাকরি, রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে। স্যার সলিমুল্লাহ লক্ষ্য করেন যে, যাবতীয় কলকারখানা ও বাণিজ্য প্রতিষ্ঠান রাজধানী কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এর মুনাফা ভোগ করছে হিন্দু মাড়োয়ারিসহ অবাঙালি ব্যবসায়ী গোষ্ঠী। পূর্ব বাংলার মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও জাতীয় জীবনের সকল ক্ষেত্রেই তারা বঞ্চিতই রয়ে যাচ্ছে। ব্রিটিশ শাসননীতির ফলে ভারতীয় মুসলমান সমাজের যখন চরম দুর্দিন তখন নবাব স্যার সলিমুল্লাহ তাদের ত্রাণকর্তারূপে আবির্ভূত হন। এ অবস্থায় নবাব স্যার সলিমুল্লাহ পূর্ববাংলার জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ঢাকাকে রাজধানী করে 'পূর্বভঙ্গ' নামে আলাদা প্রদেশ গঠনের জন্য ব্রিটিশ সরকারের কাছে সুপারিশ করেন। তার সুপারিশের যথার্থতা বিবেচনা করে প্রশাসনিক ও রাজনৈতিক সুবিধা অবলোকন করে লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন। এ বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ সৃষ্টিতে তিনি ব্যাপক অবদান রাখেন। উদ্দীপকে তার এ অসামান্য অবদানের কথাই তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, নবাব স্যার সলিমুল্লাহর মুসলমানদের জন্য পৃথক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন।

উত্তর

ব্যক্তিত্ব 'ক' তথা কৃষককুলের মুক্তির অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হক কৃষকমুক্তির জন্য চিরসংগ্রাম করেছেন। বাংলার সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ. কে. ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চ পর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে। নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলাজুড়ে তার নেতৃত্বেই কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষকের বাংলা' একথাটি শেরে বাংলা এ. কে. ফজলুল হক মনেপ্রাণে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক-প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষিঋণ আইন পাস করেন। এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে 'ঋণ সালিশি বোর্ড' গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে 'বঙ্গীয় প্রজাস্বত্ব' আইন পাস হওয়ার পর জমির ওপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলেই জমিদারি প্রথার অবসান হয়। সুদখোর মহাজনদের চক্রবৃদ্ধি সুদ বন্ধ করার জন্য তিনি ১৯৪০ সালে মহাজনি আইন পাস করেন। তাছাড়া জমিদারি প্রথায় উচ্ছেদের জন্য তিনি ফ্লাউড কমিশনও গঠন করেন। মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম, করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়।
HSCCivics 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।