শেয়ারFacebookWhatsApp

মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: মোহামেডান লিটালেরি সোসাইটির প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল লতিফ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উদ্দীপক

জনাব রহমত আলী হজব্রত পালন শেষে দেশে ফিরে এসে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি কৃষকদেরকে জমিদার ও মহাজনদের অন্যায়ের বিরুদ্ধে সচেতন করে তোলেন। সরকার তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা দেয় এবং তাকে প্রতিহত করার উদ্যোগ নেয়। তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

মোহামেডান লিটালেরি সোসাইটির প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল লতিফ।

উত্তর

হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক ঐতিহ্য, আইনের শাসনের প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর শ্রদ্ধা ছিল অসীম। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। ১৯৬২ সালে তারই প্রচেষ্টায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে National Democratic Front (NDF) গঠিত হয়। গণতন্ত্রে জনগণের কথাই যে শেষকথা তা তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন। তার সুদীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন লড়াই চালিয়ে গেছেন। তার কর্মময় জীবন মূল্যায়ন করেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আব্দুর রহমানের কর্মকান্ডের সাথে আমার পঠিত যে রাজনৈতিক নেতার আদর্শের মিল রয়েছে তিনি হলেন মহান সংগ্রামী, কৃষক দরদি ও ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান বাঙালি নেতা শহীদ তিতুমীর। তিতুমীরের সময়ে বাংলার নিরীহ দরিদ্র কৃষক সম্প্রদায়ের ওপর অত্যাচারী জমিদার, নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল। নীলকুঠিয়ালরা কৃষক সমাজের ওপর নানাভাবে অত্যাচার ও উৎপীড়ন করত। কাজেই এসব অত্যাচারী জমিদার ও শ্রীলকুঠিয়ালদের নির্যাতনের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য সংগঠিত করে তিতুমীর প্রতিরোধের ব্যবস্থা করেন। তিনি তাদের সমাজ সচেতনতার পাশাপাশি সামরিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক সমাজ তিতুমীরের নেতৃত্বে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিবাদী শক্তিতে পরিণত হয়। তিনি ইংরেজদের আক্রমণ প্রতিরোধ করার জন্য কলকাতার নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। এখানে তিনি একটি সুদক্ষ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। ১৮৩১ সালে ইংরেজ বাহিনী মেজর স্কটের নেতৃত্বে তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। তিতুমীর তার লাঠিয়াল বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে শহিদ হন এবং গোলার আঘাতে বাঁশের কেল্লার পতন হয়। এভাবে শহীদ তিতুমীরের গড়ে তোলা সুসংগঠিত কৃষক আন্দোলনের পরিসমাপ্তি ঘটে।উদ্দীপকের আব্দুর রহমানের মাঝে তিতুমীরের আদর্শ ও কর্মের প্রতিফলন সুস্পষ্ট। তিতুমীরের ন্যায় তিনিও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে গ্রামের কৃষকদেরকে মহাজনদের হাত থেকে রক্ষা করেছেন। এছাড়া তিতুমীরের মতো আব্দুর রহমানও কৃষকদের সামরিক শিক্ষায় প্রশিক্ষিত করা ও চূড়ান্ত পর্যায়ে নিজের জীবন উৎসর্গ করতে দেখা যায়।সুতরাং, একথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের আব্দুর রহমানের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন শহীদ তিতুমীর।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে উদ্দীপকে উল্লিখিত নেতা শহীদ তিতুমীরের কাজের সাদৃশ্য রয়েছে। তার এরূপ আন্দোলন বাঙালির মুক্তির আন্দোলনেও অনুপ্রেরণা জুগিয়েছিল।উদ্দীপকের আব্দুর রহমান ছিলেন একজন সমাজ সংস্কারক। সামাজিক কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার। তিনি অত্যাচারী জমিদার ও মহাজনদের হাত থেকে নির্যাতিত কৃষকদের রক্ষার জন্য একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে শহিদ তিতুমীরের সংগ্রামী রূপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি আজীবন ইংরেজ শাসকের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে শহিদ হয়েছেন। তার এ আত্মত্যাগ আমাদের মুক্তি-সংগ্রামের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, তিনি ইংরেজ শাসকদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত ও শহিদ হয়েছেন সত্য কিন্তু অমিততেজী স্বাধীনচেতনার মৃত্যু হয়নি। যুগ যুগ ধরে তার বিদ্রোহী মন্ত্রে বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে অত্যাচার ও শোষণের বিরুদ্ধে গড়ে তুলেছেন প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। তিতুমীর যেমন স্বল্প সামর্থ্য ও অর্ধশিক্ষিত এবং অপর্যাপ্ত সামরিক শক্তি নিয়ে সুশিক্ষিত ও সজ্জিত বিশাল ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহিদ হয়েছিলেন তেমনি বাঙালির বীর জনতা অল্প অস্ত্র, স্বল্প সামর্থ্য নিয়ে পাকিস্তানি বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে প্রতিষ্ঠা করেছেন। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করলে আমাদের মানসপটে ভেসে ওঠে এক বলিষ্ঠ ও তেজদীপ্ত স্বাধীনতা সংগ্রামীর প্রতিচ্ছবি। তিনি আর অন্য কেউ নন; স্বয়ং তিতুমীর। বস্তুত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে তিতুমীরের অবদান ও প্রেরণা ছিল অপরিসীম এবং অতুলনীয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, শহিদ তিতুমীর শূন্য থেকে যেভাবে ইংরেজ সরকারের বিরুদ্ধাচারণ করেছিলেন তেমনিভাবে এদেশের বাঙালি সমাজও দৃঢ় মনোবল নিয়ে স্বাধীনতা সংগ্রামে অগ্রসর হয়। অবশেষে দেশমাতৃকাকে স্বাধীন করার চেতনা বুকে ধারণ করে বাঙালি সমাজ বাংলাদেশ স্বাধীন করে।
HSCCivics 2nd Paperশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।