শেয়ারFacebookWhatsApp

NDF সম্পর্কে বর্ণনা কর।

উত্তর: ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট- NDF কোনো রাজনৈতিক দল ছিল না। এটি ছিল আইয়ুববিরোধী একটি রাজনৈতিক মোর্চা বা প্লাটফর্ম। এর লক্ষ্য ছিল পাকিস্তানের জন্য একটি সত্যিকার গণতান্ত্রিক শাসনতন্ত্র লাভ। এর তেমন কোনো সাংগঠনিক কাঠামো ছিল না। বস্তুত NDF ছিল একটি আন্দোলন, যার প্রবক্তা ছিল প্রবীণ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৬২ সালের ৪ আগস্ট পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের আইয়ুব সরকারবিরোধী সদস্যদের দ্বারা NDF গঠিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

NDF সম্পর্কে বর্ণনা কর।

উদ্দীপক

রুবা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। সে একদিন তার স্কুল শিক্ষকের কাছে জানতে পারে, এ উপমহাদেশে এমনও সাহসী লোকের জন্ম হয়েছিল যিনি অত্যাচারী শাসকের বিরুদ্ধে বাঁশের কেল্লা স্থাপন করে যুদ্ধ করেছিলেন। সাধারণ তথা কৃষকশ্রেণির ওপর যেকোনো অত্যাচারের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। জোরপূর্বক অলাভজনক এক ধরনের ফসল ফলাতে কৃষকদের বাধ্য করার কারণে তিনি জমিদার ও শাসকদের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি করতে সক্ষম হন।

নটরডেম কলেজ · 2025

উত্তর

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়।

উত্তর

ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট- NDF কোনো রাজনৈতিক দল ছিল না। এটি ছিল আইয়ুববিরোধী একটি রাজনৈতিক মোর্চা বা প্লাটফর্ম। এর লক্ষ্য ছিল পাকিস্তানের জন্য একটি সত্যিকার গণতান্ত্রিক শাসনতন্ত্র লাভ। এর তেমন কোনো সাংগঠনিক কাঠামো ছিল না। বস্তুত NDF ছিল একটি আন্দোলন, যার প্রবক্তা ছিল প্রবীণ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৯৬২ সালের ৪ আগস্ট পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের আইয়ুব সরকারবিরোধী সদস্যদের দ্বারা NDF গঠিত হয়।

উত্তর

রুবার স্কুল শিক্ষকের দেওয়া তথ্যে সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীর নামক মনীষীর চেতনা প্রকাশিত হয়েছে। ব্রিটিশ ভারতে যে কয়জন অকুতোভয় দৃঢ়চেতা মুক্তিসেনানী প্রচন্ড সাহস, অনমনীয় মনোবল, সাধারণ তেজস্বীতা নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিদেশি শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছেন তিতুমীর তাদের মধ্যে অন্যতম। তার সময় জোর করে কৃষকদের অলাভজনক নীল চাষে বাধ্য করার ফলে কৃষককুল ক্রমান্বয়ে সর্বস্বান্ত হতে থাকে এবং জমিদারদের অত্যাচারে প্রান্তিক কৃষক বিশেষ মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। তিতুমীর বুঝতে পেরে ছিলেন যে, নীলকর বণিক ও. এদেশীয় সামন্ত রাজাদের হাত থেকে গরিব কৃষককুলকে মুক্ত করার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং তাদের ঐক্য। এই চেতনা থেকে তিতুমীর কৃষকদের ঐক্যবদ্ধ করতে থাকেন এবং সামরিক কৌশল শিক্ষা দেন। এর প্রত্যক্ষ কয়েকটি যুদ্ধে জমিদারদের বিরুদ্ধে জয়লাভ করে। এসব যুদ্ধ থেকে দূরদর্শী তিতুমীর বুঝতে পারেন যে, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি। তার অংশ হিসেবে তিনি কলকাতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামক স্থানে একটি সুদৃঢ় বাঁশের কেল্লা নির্মাণ করেন। ইতহাসে এ কেল্লাই 'নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা' নামে খ্যাত। এ বাঁশের কেল্লা আক্রমণের জন্য ইংরেজ সরকার মেজর স্কটের নেতৃত্বে একদল সুসজ্জিত বাহিনী পাঠান। এ যুদ্ধে ইংরেজদের কামানের আঘাতে তিতুমীরের বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমীর শহিদ হন। উদ্দীপকের দিকে গভীর দৃষ্টিতে তাকালে দেখা যায়, রুবার স্কুল শিক্ষকদের দেওয়া তথ্য যেমন- বাঁশের কেল্লা, সাধারণ কৃষকদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার এবং অলাভজনক ফসল ফলাতে বাধ্য করা ইত্যাদি বস্তুত শহীদ তিতুমীরের পূর্ণ জীবনালেখ্য।

উত্তর

"এ ধরনের একজন মনীষীর অর্থাৎ সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীরের সংগ্রাম পরবর্তীতে বাংলার স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল"- উক্তিটি অতি বাস্তবসম্মত ও দর্শনসমৃদ্ধ। ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে তিতুমীর শহীদ হয়েছেন। এ কথা সত্য। তার চেয়ে বড় সত্য হলো বীরের রক্তদান কখনো বৃথা যায় না। বিদেশি শাসক ও শোষকদের বিরুদ্ধে তার বিদ্রোহ ভবিষ্যৎ সংগ্রামের ভিত তৈরি করেছিল। তিতুমীর সংগ্রাম ও স্বাধীনতার চেতনা পরবর্তীকালের সকল আন্দোলনের উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। তিতুমীরের বাঁশের কেল্লা ছিল মূলত দেশপ্রেম ও স্বাধীনতার প্রতীক, সংগ্রামের উৎস। যা যুগে যুগে বাঙালিকে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সাহস যুগিয়েছে, প্রেরণা যুগিয়েছে। তার অদম্য সাহস ও আপোসহীনতাই ফুটে উঠে বাঙালির ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ব্যক্তি তিতুমীর শহীদ হয়েছে কিন্তু তার চেতনা থেকে সৃষ্টি হয়েছে লক্ষ তিতুমীর, যারা ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে তিতুমীরের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। পরিশেষে বলা দরকার যে, তিতুমীর আমাদের শিখিয়েছেন জয় পরাজয় বড় কথা নয়, স্বৈরাচার, দুঃশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, সংগ্রাম গড়ে তোলাটাই বড় বিজয়। মোটকথা হলো শুরু করাটাই এক ধরনের সাফল্য।
HSCCivics 2nd Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।