শেয়ারFacebookWhatsApp

ফারায়েজি আন্দোলন বলতে কী বোঝ?

উত্তর: পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের কুসংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ফারায়েজি আন্দোলন বলতে কী বোঝ?

উদ্দীপক

জনাব হাফিজুর রহমান একজন রাজনৈতিক নেতা। দরিদ্র পরিবারে তার জন্ম। কৃষক, দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষের দুঃখ, দুর্দশা তাকে চরমভাবে ব্যথিত করে। তাই তিনি দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত মজলুম কৃষকদের মুক্তির জন্য অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। মজলুম কৃষকদের কল্যাণে আজীবন সংগ্রাম করার কারণে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিতি লাভ করেন। মজলুম কৃষকদের কল্যাণে অবদান রাখার পাশাপাশি রাজনৈতিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

১৯২৩ সালে হিন্দু-মুসলমানদের দাবি-দাওয়া সংবলিত ঐতিহাসিক চুক্তিই 'বেঙ্গল প্যাক্ট' নামে খ্যাত।

উত্তর

পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের কুসংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।

উত্তর

উদ্দীপকের রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আমার পঠিত মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মিল রয়েছে। কৃষকদের কল্যাণে তাঁর অবদান অনন্য।১৮৮০ সালে বর্তমান সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামের এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সবসময় অকুতোভয় বীর সৈনিকের মতো সর্বশান্ত কৃষক সম্প্রদায়ের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। কৃষকদের অধিকার সচেতন করার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে কৃষক সম্মেলন অনুষ্ঠান করেন। এসব অবদানের কারনে তাকে মজলুম জননেতা বলা হয়।উদ্দীপকে বলা হয়েছে, জনাব হাফিজুর রহমান একজন রাজনৈতিক নেতা। দরিদ্র পরিবারে তাঁর জন্ম। কৃষক, দিনজুর খেটে খাওয়া সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা তাকে চরমভাবে ব্যথিত করে। তাই তিনি দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত মজলুম কৃষকদের মুক্তির জন্য অন্যায়, অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। মজলুম কৃষকদের কল্যাণে আজীবন সংগ্রাম করার কারণে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিতি লাভ করেন। জনাব হাফিজুর রহমানের এমন অবদানের সাথে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাদৃশ্য পাওয়া যায়। কেননা, তিনি ছিলেন বাংলাদেশের কৃষক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা, যিনি কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি কৃষকদের শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করেছেন এবং জমিদার ও মহাজনি প্রথার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছিলেন। ১৯৫০ সালে টাঙ্গাইলের সন্তোষে কৃষক সম্মেলনের মাধ্যমে তিনি জমিদারদের অবৈধ ভূমি দখল বাতিলের দাবি তোলেন। ভাসানীর নেতৃত্বে 'তেভাগা আন্দোলন' এবং 'কৃষক-প্রজা আন্দোলন' কৃষকদের অধিকার আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ন্যাপ (ন্যাশনাল আওয়ামী পার্টি) গঠন করে কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবি আদায়ে সংগ্রাম চালান।ভাসানী সবসময়ই গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার ওপর গুরুত্বারোপ করেছেন এবং কৃষকদের প্রতি রাষ্ট্রীয় অবহেলার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার নিরলস প্রয়াসে কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতা তৈরি হয়, যা কৃষি সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

উত্তর

রাজনৈতিক উন্নয়নে উক্ত ব্যক্তির তথা মওলানা আব্দুল হামিদ খান। ভাসানীর ভূমিকা ছিল প্রশংসনীয়। উক্তিটি যথার্থ।আবদুল হামিদ খান ভাসানী ছিলেন জনদরদি মজলুম নেতা। সারাজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সেই সাথে জেল-জুলুমের শিকারও হয়েছেন। তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও তার ছিল অসামান্য অবদান।কৃষকদের উন্নয়নের পাশাপাশি এদেশের রাজনৈতিক উন্নয়নেও তিনি অভূতপূর্ব অবদান রাখেন। খিলাফত ও অসহযোগ আন্দোলনের সময় ভাসানী তৎকালীন বরেণ্য নেতাদের সান্নিধ্যে আসার সুযোগ পান। ১৯৩০ সালে আব্দুল হামিদ খান ভাসানী কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগদান করেন। সাংগঠনিক ক্ষমতা ও জনপ্রিয়তার কারণে তিনি অল্প সময়ের মধ্যে প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৩৭ সালের নির্বাচনে, ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে তার পরিশ্রম বৃথা যায়নি। পূর্ববঙ্গীয় আইন পরিষদে মুসলিম আসনে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান অন্যতম। স্বাধীন পাকিস্তানে মুসলিম লীগের অগণতান্ত্রিক ও বাঙালি স্বার্থবিরোধী কর্মকান্ড রুখে দেওয়ার জন্য তার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং তিনি হন এর প্রথম সভাপতি। পরবর্তীতে ১৯৫৪ সালের নির্বাচনে আব্দুল হামিদ খান ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর তাই বলা যায়, মওলানা ভাসানীর রাজনৈতিক অবদান অসামান্য।
HSCCivics 2nd Paperশহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।