শেয়ারFacebookWhatsApp

নবাব স্যার সলিমুল্লাহর দুটি রাজনৈতিক অবদান লেখ।

উত্তর: নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন। প্রথমত, ১৯০৬ সালে তাঁর উদ্যোগেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক সত্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ত, তিনি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনের পক্ষে 'জোরালো সমর্থন দেন, যা মুসলমানদের প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

নবাব স্যার সলিমুল্লাহর দুটি রাজনৈতিক অবদান লেখ।

উদ্দীপক

শিমুল ছেলেকে বলল যে, চটমোহর অঞ্চলে জনাব মো: আব্দুর রহমান নামে একজন বাঙালি মুসলিম সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ প্রথমে ডেপুটি ক্যালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একসময় 'নবাব বাহাদুর' উপাধিতে ভূষিত হন। তার ছেলের প্রশ্নের উত্তরে বলেন যে, তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

বাঁশের কেল্লা প্রতিষ্ঠা করেন শহীদ তিতুমীর।

উত্তর

নবাব স্যার সলিমুল্লাহর রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন। প্রথমত, ১৯০৬ সালে তাঁর উদ্যোগেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক সত্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ত, তিনি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনের পক্ষে 'জোরালো সমর্থন দেন, যা মুসলমানদের প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়।

উত্তর

উদ্দীপকের জনাব মোঃ আব্দুর রহমান হলেন নওয়াব আবদুল লতিফের প্রতিচ্ছবি। নওয়াব আবদুল লতিফের সমাজ সংস্কার ও শিক্ষামূলক কর্মকান্ড ছিল ব্যাপক।নওয়াব আবদুল লতিফ উনিশ শতকের বাংলার সমাজ সংস্কার ও শিক্ষার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি মুসলিম সমাজের পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে শিক্ষার অভাবকে চিহ্নিত করেন এবং আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত মোহামেডান লিটারারি সোসাইটি ছিল তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা মুসলমানদের ইংরেজি শিক্ষায় উৎসাহিত করেছিল। তাঁর প্রচেষ্টায় মুসলমানদের মধ্যে সরকারি চাকরির হার বৃদ্ধি পায় এবং তাঁরা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হতে শুরু করেন। আবদুল লতিফ বাংলার মুসলমানদের সামাজিক সংস্কারেও ভূমিকা রাখেন; বিশেষত কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি দূর করতে সচেষ্ট ছিলেন। তাঁর অবদানের ফলে মুসলিম সমাজ আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী হয়, যা পরবর্তীকালে আলীগড় আন্দোলন ও মুসলিমপুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উত্তর

শেষের বক্তব্যটি হলো 'তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়।' নওয়াব আবদুল লতিফ সম্পর্কিত- এ বক্তব্যটি যথার্থ। নওয়াব আবদুল লতিফকে 'বাংলার সেয়দ আহমদ' বলা হয় কারণ তিনি উনিশ শতকে বাংলার মুসলমানদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে যে অবদান রেখেছেন, তা অবিকল সেয়দ আহমদ খানের কর্মধারার সঙ্গে মিল খায়। সেয়দ আহমদ খান যেমন ভারতের মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে উন্নতির পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন, তেমনই নওয়াব আবদুল লতিফ বাংলার মুসলমানদের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। সে সময় বাংলার মুসলমান সমাজ ব্রিটিশ শাসনের ফলে শিক্ষা, প্রশাসন ও অর্থনীতিতে পিছিয়ে পড়েছিল। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আবদুল লতিফ মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেন এবং ১৮৬৩ সালে 'মোহামেডান লিটারারি সোসাইটি' প্রতিষ্ঠা করেন। এই সংস্থার মাধ্যমে তিনি মুসলমানদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন এবং আধুনিক শিক্ষার প্রসারে কাজ করেন। তার প্রচেষ্টার ফলে অনেক মুসলমান উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয় এবং সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পায়। এছাড়া, তিনি মুসলমানদের সামাজিক সংস্কারে গুরুত্ব দেন এবং তাদের রক্ষণশীল মনোভাব পরিবর্তনের চেষ্টা করেন। তার চিন্তা ও কর্মধারা সেয়দ আহমদ খানের আলিগড় আন্দোলনের সঙ্গে তুলনীয়, কারণ দুজনেই মুসলমানদের আধুনিক শিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই নওয়াব আবদুল লতিফকে যথার্থভাবেই 'বাংলার সেয়দ আহমদ' বলা হয়।
HSCCivics 2nd Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।