নওয়াব আব্দুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয় কেন?
উত্তর: শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান ছিল অপরিসীম। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে, শিক্ষা ব্যতীত এ ভূখণ্ডের মুসলমান সম্প্রদায়ের মুক্তির কোনো বিকল্প পথ নেই। তাই তাদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ১৮৬৩ সালে তার একক প্রচেষ্টায় 'মোহামেডান লিটারারি সোসাইটি' বা 'মুসলিম সাহিত্য সমিতি' নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া তার অক্লান্ত প্রচেষ্টায় ১৮৫৫ সালে 'কলকাতা হিন্দু কলেজ' প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এর ফলে মুসলমানদের ইংরেজি শিক্ষার পথ প্রশস্ত হয়। তিনি নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। তার প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসার প্রভূত উন্নতি সাধিত হয়। তিনি মুহসিন ফান্ড পুনর্গঠন করেন। সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদের মতো তার বিশেষ অবদান ছিল বলেই তাকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
নওয়াব আব্দুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয় কেন?
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর