শেয়ারFacebookWhatsApp

'বেঙ্গল প্যাক্ট' বিষয়টি ব্যাখ্যা কর।

উত্তর: ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোস্যে শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল, প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

'বেঙ্গল প্যাক্ট' বিষয়টি ব্যাখ্যা কর।

উদ্দীপক

ব্রিটিশদের অধীনতা থেকে মুক্তি লাভের জন্য যুগে যুগে ফরায়েজি আন্দোলন, বাঁশের কেল্লা যুদ্ধের মতো ঘটনা ঘটে। আবার বাঙালি মুসলমানদের শিক্ষিত করে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

ফরায়েজি আন্দোলনের ডাক দেন হাজী শরীয়তউল্লাহ।

উত্তর

ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্যের পথ প্রশস্ত করে বেঙ্গল প্যাক্ট। আর বেঙ্গল প্যাক্ট স্থাপনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভূমিকা অবিস্মরণীয়। চিত্তরঞ্জন দাস বুঝতে সক্ষম হন যে, বাংলার মুসলমানদের দাবি-দাওয়া উপেক্ষা করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই তিনি বাংলার মুসলিম নেতা এ. কে. ফজলুল হক ও হোস্যে শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এই চুক্তিকে ইতিহাসে বেঙ্গল, প্যাক্ট বলা হয়। ১৯২৩ সালে স্বরাজ পার্টির এক সভায় বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।

উত্তর

বাঁশের কেল্লার যুদ্ধ বিষয়টি দ্বারা শহীদ তিতুমীরের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে নির্দেশ করে যেটি উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখে।শহীদ তিতুমীর ১৮৩১ সালে কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। এটি ইতিহাসে তিতুমীরের বাঁশের কেল্লা নামে খ্যাত। ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তিনি অসীম সাহসিকতা প্রদর্শন করেন। এক রক্তক্ষয়ী যুদ্ধে তিতুমীর শহীদ হন এবং তাঁর বাহিনী পরাজিত হয়। শহীদ তিতুমীরের এ বীরত্বগাঁথা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হয়েছিল।শহীদ তিতুমীর ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বাংলার নিরীহ ও দরিদ্র কৃষক সম্প্রদায়কে অত্যাচারী জমিদার ও নীলকরদের শোষণের হাত থেকে উদ্ধার করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ইতিহাসে তাঁর নির্মিত 'বাঁশের কেল্লা' অত্যন্ত বিখ্যাত। তাঁর এ স্থাপনা ছিল ব্রিটিশ সরকারের অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক সশস্ত্র প্রতিবাদ। ইংরেজ সরকারের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা এবং সেনাবাহিনীর আত্মরক্ষা ও প্রশিক্ষণ দানের গুরুত্ব উপলব্ধি করে তিনি বাঁশ ও মাটি দিয়ে নির্মাণ করেন বাঁশের কেল্লা। এখানে তিনি ৮৩ হাজার কৃষক সেনা নিয়ে। অপেক্ষা করতে লাগলেন। ইংরেজ বাহিনী তাঁর বাঁশের কেল্লা আক্রমণ করলে তিতুমীর অসীম সাহসিকতার সাথে তা মোকাবিলা করেন। রক্তক্ষয়ী যুদ্ধে তিনি শহীদ হন। তিতুমীর শহীদ হলেও তার রক্ত থেকে এদেশে জন্ম নেয় লক্ষ তিতুমীর। তাই তাঁর নির্মিত বাঁশের কেল্লা আজও প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচিত। তাঁর এ অভিনব স্থাপনা ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে।তাই সার্বিক দিক বিচার করে এবং উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, তিতুমীর ও তাঁর বাঁশের কেল্লা ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে যুগ যুগ ধরে অনুপ্রেরণার স্মারক হয়ে আছে।

উত্তর

মুসলমানদের শিক্ষিত করে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে উক্তিটিতে সমাজ সংস্কারে হাজী শরীয়তউল্লাহর অবদান প্রকাশ পেয়েছে।হাজী শরীয়তউল্লাহ উনিশ শতকের বাংলার একজন সমাজ সংস্কারক, যিনি মুসলমান সমাজের শিক্ষার প্রসার ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফারায়েজি আন্দোলনের প্রবক্তা হিসেবে তিনি মুসলমানদের ধর্মীয় ও সামাজিক পুনর্জাগরণের পথিকৃৎ ছিলেন। দীর্ঘ সময় আরব দেশে অবস্থান করে ইসলামি শিক্ষায় গভীর পারদর্শিতা অর্জনের পর তিনি বাংলায় ফিরে আসেন এবং মুসলমান সমাজের আর্থসামাজিক দুরবস্থা লক্ষ্য করেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারি প্রথার নিপীড়নে মুসলমানরা তখন প্রান্তিক অবস্থায় ছিল।উদ্দীপকে ব্রিটিশদের অধীনতা থেকে মুক্তি লাভের জন্য যুগে যুগে ফরায়েজী আন্দোলনের কথা বলা হয়েছে। এখানে মূলত হাজী শরীয়তউল্লাহর সমাজ সংস্কাররের চিত্র প্রকাশ পেয়েছে। হাজী শরীয়তউল্লাহর নেতৃত্বে ফারায়েজি আন্দোলন শুরু হয়, যা মূলত মুসলমানদের ধর্মীয় চেতনার পুনর্জাগরণ এবং সমাজের সংস্কারকেন্দ্রিক ছিল। তিনি সমাজের নিচুতলার কৃষকদের জমিদার ও মহাজনদের শোষণ থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। এ জন্য তিনি ধর্মীয় একতা ও শুদ্ধাচারকে কেন্দ্র করে সংগঠিত আন্দোলনের মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং মুসলমানদের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি পার্থিব শিক্ষার প্রসারের উপর জোর দেন। তার প্রচেষ্টার ফলে বাংলার মুসলমানরা তাদের সামাজিক মর্যাদা পুনরুদ্ধারের পথে অগ্রসর হয় এবং কৃষক সমাজ কিছুটা হলেও শোষণমুক্তির স্বাদ পেতে শুরু করে।
HSCCivics 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।