শেয়ারFacebookWhatsApp

'কৃষক-প্রজা পার্টি' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: 'কৃষক-প্রজা পার্টি' প্রতিষ্ঠা করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

'কৃষক-প্রজা পার্টি' কে প্রতিষ্ঠা করেন?

উদ্দীপক

তৎকালীন বাঙালি মুসলিমদের অগ্রগতিতে দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এদের একজন ব্রিটিশ সরকার কর্তৃক 'নবাব' উপাধিপ্রাপ্ত হয়েছিলেন এবং অন্যজন জন্মেছিলেন নবাব পরিবারে।

Dhaka · 2025

উত্তর

'কৃষক-প্রজা পার্টি' প্রতিষ্ঠা করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

উত্তর

পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি ফরজ বিষয়ের কোনো প্রকারের সংস্কার ও বিকৃতির প্রয়োগ না করে কুরআনের নির্দেশ পালন করার জন্য হাজী শরীয়তউল্লাহ যে আন্দোলন করেছিলেন তা ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। হাজী শরীয়তউল্লাহর এ আন্দোলন মুসলমানদের সামাজিক জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করে। দলে দলে গ্রামবাংলার মুসলমানগণ ফরায়েজি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাজজীবন থেকে কুসংস্কারগুলো দূর করতে মুসলমানগণ ইসলামি চেতনায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পায়। মহাজন, জমিদার ও নীলকর বণিকদের বিরুদ্ধে মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়।

উত্তর

উদ্দীপকের প্রথম ইঙ্গিতকৃত ব্যক্তিত্ব হলেন নওয়াব আবদুল লতিফ। শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অবিস্মরণীয় দাঙ্গীরব্রিটিশ শাসনামলে বাঙালি মুসলমানদের শিক্ষা ও সামাজিক অগ্রগতি প্রায় থমকে গিয়েছিল। ইংরেজি শিক্ষার প্রতি অনাগ্রহ, ভাষাগত পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্যের কারণে মুসলিম সমাজ পিছিয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে এক দূরদর্শী সমাজসংস্কারক হিসেবে নওয়াব আবদুল লতিফ শিক্ষার আলো জ্বালাতে অগ্রণী ভূমিকা পালন করেন।উদ্দীপকে উল্লিখিত 'নবাব' উপাধি পাওয়া ব্যক্তি হলেন নওয়াব আবদুল লতিফ। মুসলমানদের পশ্চাৎপদ অবস্থা দেখে তিনি উপলব্ধি করেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে জাতি হিসেবে মুসলমানরা আরও পিছিয়ে পড়বে। তাই তিনি সভা-সমিতির মাধ্যমে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা প্রচার করেন। তার উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ গঠিত হয়, মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা পায় এবং কলকাতা আলিয়া মাদরাসায় অ্যাংলো-পার্সিয়ান বিভাগ খোলা হয়। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার জন্য তিনি সক্রিয় ছিলেন এবং উচ্চ ও নিম্ন শ্রেণির মুসলমানদের জন্য উপযুক্ত ভাষা নির্ধারণে সরকারকে প্রস্তাব দেন। শিক্ষানুরাগ ও সমাজসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে 'নবাব বাহাদুর' উপাধিতে ভূষিত করে। তার এ অবদান মুসলিম সমাজের পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় ইঙ্গিতকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন নবাব স্যার সলিমুল্লাহ। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অসমান্য।ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের অধিকার ও স্বার্থ রক্ষায় যারা কার্যকর নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে, নবাব স্যার সলিমুল্লাহ অন্যতম। তিনি ১৮৭১ সালে ঢাকার সম্ভ্রান্ত নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। মুসলিম সমাজের সামাজিক ও রাজনৈতিক পশ্চাৎপদতার প্রেক্ষিতে তিনি রাজনৈতিক জাগরণে নেতৃত্ব দিয়েছেন। তার দূরদর্শী চিন্তা, সাহসী ভূমিকা ও সংগঠন গঠনের ক্ষমতা মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।উদ্দীপকে বর্ণিত 'নবাব পরিবারে জন্ম নেওয়া' দ্বিতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন নবাব স্যার সলিমুল্লাহ, যিনি বাঙালি মুসলমানদের রাজনৈতিক অগ্রগতির পথিকৃত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানরা শিক্ষা, প্রশাসন, ব্যবসা ও সমাজব্যবস্থায় পিছিয়ে ছিল। এই বাস্তবতায় তিনি বঙ্গভঙ্গ সমর্থন করেন, যাতে মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ে। বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে নতুন প্রদেশ গঠিত হলে 'তিনি ঢাকাকে তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন, যার ফলে মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন ঘটে। তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠনের মাধ্যমে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয় তারই প্রস্তাবনায়, যা মুসলমানদের সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। এছাড়া তিনি স্বতন্ত্র নির্বাচকমণ্ডলীর দাবিতে সক্রিয় ছিলেন, যার ফলে মুসলমানরা আইনসভায়, উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করে। এসব উদ্যোগের মাধ্যমে তিনি মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও রাজনৈতিক চেতনার জাগরণ ঘটান।আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, নবাব স্যার সলিমুল্লাহর অবদান শুধু তার সময়ে সীমাবদ্ধ ছিল না; বরং মুসলমানদের রাজনৈতিক ঐক্য ও দাবি আদায়ের পথ তৈরির মাধ্যমে তিনি ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন।
HSCCivics 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।