শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান কেমন ছিল ব্যাখ্যা করো।
উত্তর: শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুসলমানদের শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, শিক্ষা-দীক্ষায় ও জ্ঞান-বিজ্ঞানে উন্নত না হলে মুসলমানরা কোনোদিনই নিজেদের পৃথক অস্তিত্ব বজায় রাখতে পারবে না। এজন্য তিনি মুসলমান সমাজে শিক্ষা বিস্তারে মনোযোগী হন এবং বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল নামে ঢাকায় 'একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠায়ও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বর্তমানে এটি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তার উল্লেখ্যযোগ্য অবদান ছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর অবদান কেমন ছিল ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর