শেয়ারFacebookWhatsApp

"তমুদ্দিন মজলিস" কেন গঠন করা হয়েছিল?

উত্তর: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমুদ্দিন মজলিস গঠিত হয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মতামত প্রদান করেন। তখনই ড. মোহাম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার অল্প কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ' পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ' প্রকাশিত হয়। এ সংগঠনের উদ্যোগে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন বেগবান হয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

"তমুদ্দিন মজলিস" কেন গঠন করা হয়েছিল?

উদ্দীপক

দীর্ঘ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে 'AA^{\prime} অঞ্চলের জনগণের মধ্যে এরূপ আসার সঞ্চার হয়েছিল যে, এবার তাদের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটবে৷ কিন্তু অচিরেই আর্থসামাজিক বৈষম্য, সাংস্কৃতিক নিপীড়ন ও রাজনৈতিক বঞ্চনার কারণে তাদের দেখা স্বপ্নভঙ্গ হয়। পরবর্তীতে বিভিন্ন আন্দোলন - সংগ্রামের একপর্যায়ে তাদের মুক্তির দিশারী একজন নেতা অর্থনৈতিক মুক্তি ও স্বাধীকার কথা চিন্তা করে কয়েকটি দফা সংবলিত একটি অনন্য কর্মসূচি ঘোষণা করেন।

Jessore · 2023

উত্তর

১৯৫৮ সালে ইস্কান্দার আলী মির্জা পাকিস্তানের সামরিক শাসন জারি করেন।

উত্তর

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমুদ্দিন মজলিস গঠিত হয়। ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মতামত প্রদান করেন। তখনই ড. মোহাম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার অল্প কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ' পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ' প্রকাশিত হয়। এ সংগঠনের উদ্যোগে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন বেগবান হয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করে।

উত্তর

উদ্দীপকটিতে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির কথা বলা হয়েছে। পশ্চিম পাকিস্তানের শাসকদের অন্যায় ও বৈষম্যমূলক কর্মকান্ড থেকে মুক্তির লক্ষ্যে বাংলার মানুষের সাহিত্য শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের কনভেনশনে যে দাবি উপস্থাপন করেন, তা ইতিহাসে ছয় দফা হিসেবে পরিচিত। যেখানে রাজনৈতিক,অর্থনৈতিক, সামরিক প্রভৃতি সকল মৌলিক বিষয়ের দিক নির্দেশনা উল্লেখ করা হয়। এটি ছিল পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ। ছয় দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্যসহ সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় প্রদেশের হাতে ন্যাস্ত থাকবে। পাকিস্তানের দুটি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময় যোগ্য মুদ্রাব্যবস্থার প্রবর্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচাররোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গ রাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে। উদ্দীপকের 'AA^{\prime} অঞ্চলের মানুষের মনে আর্থসামাজিক ও রাজনৈতিক উন্নয়নের প্রত্যাশা ছিল। কিন্তু অচিরেই আর্থসামাজিক বৈষম্য, সাংস্কৃতিক নিপীড়ন ও রাজনৈতিক বাঞ্চনার কারণে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এরু পরিস্থিতিতে তাদের মুক্তির দিশারী একজন নেতা অর্থনৈতিক মুক্তি ও স্বাধিকারের দাবি সংবলিত কর্মসূচি ঘোষণা করে।অর্থনৈতিক মুক্তি ও স্বাধিকারের দাবি সংবলিত কর্মসূচি ঘোষণা করে আর এই কর্মসূচির প্রেক্ষাপট ও বিষয়বস্তু স্পষ্টভাবে ছয় দফা কর্মসূচি কে ইঙ্গিত করে। সুতরাং, এটি নিশ্চিতভাবে বলা যায়, উদ্দীপকে ছয় দফা কর্মসূচির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের দাবিগুলো অর্থাৎ ৬ দফা দাবি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখে। ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ছয় দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের মাধ্যমে জাগ্রত বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির উদগ্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে। ৬ দফা আন্দোল ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে অমূল পরিবর্তন ঘটায়। ৬ দফা আন্দোলন বাঙালি কে অধিকার সচেতন করে তোলার মাধ্যমে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। এ আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয় যে, পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র ভৌগলিক অঞ্চল। এ অঞ্চলের জনগণের একটি স্বাধীন জাতিসত্তা আছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি কারণে তারা পশ্চিম পাকিস্তানের থেকে সম্পূর্ণ পৃথক। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে জাতীয় জীবনে সর্বস্তরের শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা ব্যবহারের স্বপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় - যা বাঙালির জাতীয়তাবাদকে আরো সুদৃঢ় করে।তাছাড়া ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা ৬ দফা কর্মসূচি সংস্পর্শে এসে পূর্ণতাপ্রাপ্ত হয় এবং ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একপর্যায়ে গণ্য আন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বের অস্বীকার করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়। অতএব ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ স্বাধীন হয়।শুরু হয় বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়।
HSCCivics 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।