জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল?
উত্তর: 'জালিয়ানওয়ালাবাগ' হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত ঘটনা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনা নায়ক ব্রিগেডিয়ার রেগিনান্ড ডায়েরের নির্দেশে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতীয় সরকারকে প্রতিশ্রুতি দেয় যুদ্ধ শেষ হলে পরাধীন দেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু যুদ্ধ শেষ হলেও ইংরেজ সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। ফলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। ১৯১৯ সালের এপ্রিল মাসে ব্রিটিশ সরকার বিক্ষুব্ধ জনতাকে ঠেকাতে ১৪৪ ধারা জারি করে। এমনই এক সময় প্রায় ২০ হাজার মানুষ শিখদের নববর্ষ উদযাপন করার উদ্দেশ্যে জালিয়ানওয়ালাবাগে জড়ো হলে সেখানে একটানা ১০ মিনিট ধরে গুলি চালায়। এতে নিহত হন প্রায় দেড় হাজার মানুষ। ইতিহাসে এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছিল?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর