শেয়ারFacebookWhatsApp

দ্বৈত শাসন বলতে কী বোঝায়?

উত্তর: দ্বৈত শাসন বলতে বোঝায় একই সাথে দুটি কর্তৃপক্ষের শাসন ব্যবস্থা।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

দ্বৈত শাসন বলতে কী বোঝায়?

উদ্দীপক

মি. সুনীল রায় ও মোহাম্মদ আবুল হোসেন একই ইউনিয়নের বাসিন্দা। দুজনই রাজনীতিবিদ। দুজনের লক্ষ্য সাধারণ মানুষের উন্নতি সাধন। অল্পকালের মধ্যেই সুনীল মারা যান।আবুল হোসেন থেমে থাকলেন না। তিনি কৃষি নির্ভর এলাকায় কৃষি ও কৃষকের সমস্যা উপলব্ধি করে তা দূরীকরণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেন। কৃষকদের ছেলেমেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এলাকার মানুষ দুজনকেই বিশেষ উপাধিতে ভূষিত করলেন। সাধারণ মানুষের স্মৃতির মনিকোটায় তারা স্মরণীয় বরণীয় হয়ে রইলেন।

Jessore · 2023

উত্তর

দ্বৈত শাসন বলতে বোঝায় একই সাথে দুটি কর্তৃপক্ষের শাসন ব্যবস্থা।

উত্তর

'জালিয়ানওয়ালাবাগ' হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম কুখ্যাত ঘটনা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনা নায়ক ব্রিগেডিয়ার রেগিনান্ড ডায়েরের নির্দেশে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতীয় সরকারকে প্রতিশ্রুতি দেয় যুদ্ধ শেষ হলে পরাধীন দেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু যুদ্ধ শেষ হলেও ইংরেজ সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। ফলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। ১৯১৯ সালের এপ্রিল মাসে ব্রিটিশ সরকার বিক্ষুব্ধ জনতাকে ঠেকাতে ১৪৪ ধারা জারি করে। এমনই এক সময় প্রায় ২০ হাজার মানুষ শিখদের নববর্ষ উদযাপন করার উদ্দেশ্যে জালিয়ানওয়ালাবাগে জড়ো হলে সেখানে একটানা ১০ মিনিট ধরে গুলি চালায়। এতে নিহত হন প্রায় দেড় হাজার মানুষ। ইতিহাসে এটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের মি. সুনীল রায়ের সাথে আমার পঠিত হোসেন ও শহীদ সোহরাওয়ার্দী মিল রয়েছে। সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য ও রীতিনীতি, আইনের শাসন,আইনসভার সার্বভৌমত্ব এবং নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল অসামান্য শ্রদ্ধাবোধ। তিনি পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা। তিনি বিশ্বাস করতেন শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন আপসহীন যোদ্ধা। শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এজন্য তিনি বলেছিলেন ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা, আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্র আমার জীবনের মূলমন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই আমার শেষ কথা। উগ্র, হটকারী ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তিনি সোচ্চার। তিনি বিশ্বাস করতেন বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। উদ্দীপকে বলা হয়েছে, মি. সুনীল রায় ছিলেন একজন রাজনীতিবিদ তার লক্ষ্য ছিল সাধারণ মানুষের উন্নতি সাধন। অল্প কালের মধ্যেই তিনি মারা যান। এরূপ বর্ণনায় কারও স্বরূপ স্পষ্ট না হলেও তার সাথে সোহরাওয়ার্দির সাদৃশ্য পাওয়া যায়। তার সমসাময়িককালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছাড়া আর কোন রাজনীতিবিদ ছিলেন না। সে হিসেবে মি. সুনীল রায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রতিনিধি।

উত্তর

উদ্দীপকের মোহাম্মদ আবুল হোসেনের সাথে আমার পঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা এ. কে. ফজলুল হকের সাদৃশ্য রয়েছে যিনি কৃষকদের কল্যাণে প্রভূত অবদান রেখেছিলেন। শেরে বাংলা ছিলেন একজন খাঁটি বাঙালি। তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক কাছ থেকে অবলোকন করেছিলেন। বাংলা সাধারণ মানুষ ও কৃষকদের ভাগ্যোন্নয়নে যারা রাজনীতি করেছেন তাদের মধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক আজ স্মরণীয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চপর্যায়ের রাজনীতির সাথে যুক্ত থেকেও সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের কল্যাণে নানাবিধ কার্যক্রম ও পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সারা বাংলা জুড়ে তার নেতৃত্বে কৃষকদের ভাগ্যোন্নয়নের ধারা সূচিত হয়। 'বাংলার কৃষক, কৃষক বাংলা 'এ কথাটি শেরেবাংলা এ.কে ফজলুল হক মনে প্রানে বিশ্বাস করতেন। তিনি জানতেন বাংলার কৃষককুলের মুক্তি ব্যতীত বাংলার মুক্তি সম্ভব নয়। তাই তিনি অশিক্ষিত কৃষকদেরকে সচেতন করে তোলার জন্য কৃষক- প্রজা আন্দোলন গড়ে তোলেন। অসহায় কৃষকদের সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষার জন্য তিনি ১৯১৩ সালে বঙ্গীয় কৃষি ঋণ আইন পাস করেন।এছাড়া তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১৯৩৭ সালে ঋণ- সালিশি বোর্ড গঠন করেন, যার ফলে কৃষকদের ঋণভার লাঘব হয়। ১৯৩৮ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর জমির উপর কৃষকদের স্বত্ব প্রতিষ্ঠিত হয়। এ আইনের ফলে জমিদারি প্রচার অবসান হয়।মোটকথা বাংলার কৃষকদের ভাগ্যোন্নয়নে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সুদূরপ্রসারী ভূমিকার জন্য কৃষকরা মুক্তির পথ পেয়ে যায়।উদ্দীপকের আবুল হোসেন কৃষকদের সমস্যা উপলব্ধি করে তা দূরীকরণের নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। কৃষকদের সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে ও সুযোগ পান। এরূপ বর্ণনায় স্পষ্ট ভাবে শেরে বাংলা এ.কে. ফজলুল হকের স্বরূপ স্পষ্ট হয়ে ওঠে। কৃষকদের কল্যাণে তিনি ছিলেন অগ্রগামী। পরিশেষে বলা যায়, কৃষককুলের নেতা হয়ে কৃষকদের উন্নতি সাধনে তিনি যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা ছিল অতুলনীয়।
HSCCivics 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।