৩ জুন পরিকল্পনা কী?
উত্তর: ভারত স্বাধীনতা আইন প্রণয়নের লক্ষ্যে লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন ভারতবর্ষের জনগণের সামনে যে পরিকল্পনা পেশ করেছিলেন তা-ই ৩ জুন পরিকল্পনা নামে পরিচিত। মন্ত্রিমিশন পরিকল্পনার পর ভারতে 'অর্ন্তবর্তীকালীন সরকার' গঠন করা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা প্রদান করেন। এ ঘোষণাকে বাস্তব রূপ দেওয়ার জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতের নতুন ভাইসরয় নিয়োগ করা হয়। তিনি কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে ক্ষমতা হস্তান্তর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির জন্য নিরলস প্রচেষ্টা চালান। ১৯৪৭ সালের ২ জুন নেহেরু, জিন্নাহ ও শিখ নেতা বলদেব সিং-এর সাথে ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে মাউন্টব্যাটেন যে পরিকল্পনা গ্রহণ করেন তা তিনি ১৯৪৭ সালের ৩ জুন জনগণের সামনে তুলে ধরেন । এটিই '৩ জুন পরিকল্পনা' বা 'মাউন্টব্যাটেন পরিকল্পনা' নামে খ্যাত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
৩ জুন পরিকল্পনা কী?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর