উদ্দীপকে বর্ণিত মালিহার দেশের জনগণের প্রাপ্ত সুযোগ-সুবিধা আমার দেশ অর্থাৎ বাংলাদেশের জনগণের প্রাপ্ত সুযোগ-সুবিধার তুলনায় অতি নগণ্য।
বাংলাদেশের সংবিধানে জনগনের পূর্ণাঙ্গ মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। সংবিধানের ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। এসব মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো- আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী প্রভৃতি কারণে বৈষম্য, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, চলাফেরার স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাকস্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ইত্যাদি। বাংলাদেশের জনগণ সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারসমূহ ভোগ করে থাকে। তারা দৈনন্দিন জীবনে উক্ত সুযোগ-সুবিধা প্রাপ্ত হয়ে স্বাধীন ও সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারছে। পক্ষান্তরে মালিহার দেশের জনগণ এ সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা কিছু সুযোগ- সুবিধা প্রাপ্ত হলেও তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। তাছাড়া বিনা কারণে গ্রেফতার, ভোটাধিকার না থাকা, সভা-সমাবেশের স্বাধীনতা না থাকা, স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা প্রভৃতি বিষয়াবলি মালিহার দেশের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করেছে। তবে বাংলাদেশের নাগরিকগণ উক্ত সমস্ত সুযোগ-সুবিধা লাভ করে থাকে।
উপরের আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশের সংবিধানে জনগণের সকল সুযোগ-সুবিধা মৌলিক অধিকার হিসেবে উল্লেখ থাকায় জনগণ তা পূর্ণভাবে ভোগ করতে পারে। তবে উদ্দীপকে উল্লিখিত মালিহার দেশের জনগণ এ সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।