উদ্দীপকের '?' চিহ্নিত অংশের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের প্রশ্ন '?' চিহ্নিত স্থানটি পাঠ্যবইয়ের 'সংবিধান'-বিষয়টির প্রতি ইঙ্গিত করছে।বাংলাদেশের সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাকস্বাধীনতার অধিকার, ধর্ম চর্চার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত আছে। আবার বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারিত রয়েছে। এতে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষিত হয়েছে। সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এর মাধ্যমে। জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয় এবং মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। বাংলাদেশের সংবিধান লিখিত এবং এটি দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন করতে হলে মোট সংসদ সদস্যের দুই-তৃতীয়াংশের ভোটের প্রয়োজন হয়। এই সংবিধানের ৭অনুচ্ছেদের ২-এ বলা হয়েছে যে, এটি প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধানটির আরও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- এতে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত আছে। ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়েছে এবং এতে বিচার বিভাগের স্বাধীনতা স্বীকৃত আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের '?' চিহ্নিত অংশের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর