নব্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রের সংবিধানের একটি অধ্যায়ে যে দিকটি বিবৃত হয়েছে তা বাংলাদেশের সংবিধানের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নব্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রের তথা বাংলাদেশের সংবিধানে যে দিকটি বিবৃত হয়েছে তা হলো মৌলিক অধিকারের সন্নিবেশ। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের সন্নিবেশ করা হয়েছে। বাংলাদেশ সংবিধান জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে এ অধিকার নিশ্চিত করার জন্য। সংবিধানের তৃতীয় ভাগের ২৭ থেকে ৪৪ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮টি অনুচ্ছেদে মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। জীবনধারণের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, সাম্যের অধিকার, ন্যায়বিচার লাভের অধিকার, ধর্মীয় অধিকার প্রভৃতি মৌলিক অধিকার হিসেবে ঘোষিত হয়েছে। সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশের মাধ্যমে সংবিধান রক্ষাকবচের দায়িত্ব পালন করে। মৌলিক অধিকারগুলো কোনো কারণে লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে' সুবিচার লাভ করতে পারবে। উদ্দীপকের রাষ্ট্রটিও তার সংবিধানের একটি অধ্যায়ে নাগরিকদের চলাফেরা, সভা-সমাবেশ, বাক ও চিন্তা, ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে, যা জনগণের অন্যতম মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারসমূহ অত্যন্ত গুরুত্বের সাথে সন্নিবেশিত হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
নব্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রের সংবিধানের একটি অধ্যায়ে যে দিকটি বি…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর