উদ্দীপকে উল্লিখিত দুটি মূলনীতি ছাড়াও আর কী কী মূলনীতি রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুটি মূলনীতি ছাড়াও বাংলাদেশ সংবিধানে আরও দুটি মূলনীতি আছে। অপর দুটি মূলনীতি হলো জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা।জাতীয়তাবাদ বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতির মধ্যে অন্যতম একটি মূলনীতি। এটি প্রধান ও প্রথম মূলনীতি। একই ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও মানসিকতার ভিত্তিতে গড়ে ওঠা ঐক্য বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। মূলনীতি হিসেবে জাতীয়তাবাদের ব্যাখ্যায় বলা হয়েছে, বাঙালি একটি স্বতন্ত্র জাতি। এ চেতনাবোধে উজ্জীবিত হয়েই ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। এক ও অভিন্ন সত্তা হিসেবে বাঙালির মাতৃভাষা বাংলা। এ ভাষায় রচিত সাহিত্য, ইতিহাস ও শিল্প সংস্কৃতি তাদের প্রাণের কথা বলে। এ চেতনা তথা জাতীয়তাবাদ বাঙালির পথপ্রদর্শক ও প্রেরণার উৎস। অন্যদিকে, বাংলাদেশ সংবিধানে অন্যতম একটি মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। এ নীতি অনুযায়ী ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে জনগণের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মের অপব্যবহার বিলোপ করা হবে। মোটকথা সমাজ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতার অবসান ঘটিয়ে একটি উদার ধর্মনিরপেক্ষ সমাজব্যবস্থা কায়েম করাই হবে রাষ্ট্রের মূল লক্ষ্য।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি মূলনীতি ছাড়াও আর কী কী মূলনীতি রয়েছে? বর্ণনা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর