শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের A রাষ্ট্রের সংবিধানের সাথে তোমার দেশের সংবিধানের কোন কোন বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রের সংবিধানের সাথে আমার দেশের তথা বাংলাদেশের সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। ১৯৭২ সালে প্রণীত এ সংবিধানটি রচনার ক্ষেত্রে অনেক মেধা, পরিশ্রম এবং সময় দিতে হয়েছে। তাই এ সংবিধানে রয়েছে অনেকগুলো মৌলিক বৈশিষ্ট্য।উদ্দীপকে বলা হয়েছে, দীর্ঘ প্রতিক্ষার পর 'A [গণিত] নামক রাষ্ট্র স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্রটি একটি সংবিধান প্রণয়ন করে। রাষ্ট্র পরিচালনার মৌলিক বিধানসমূহ ১১টি ভাগে সুষ্পষ্ট আকারে লিপিবদ্ধ। এতে কোনো বিধান পরিবর্তন করতে হলে বিশেষ পন্থা অবলম্বন করতে হয়। এরূপ বর্ণনায় আমাদের বাংলাদেশের যেসব বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো- লিখিত সংবিধান, মৌলিক অধিকারের সন্নিবেশ, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, দুষ্পরিবর্তনীয় সংবিধান ও এককেন্দ্রিক শাসনব্যবস্থা। বাংলাদেশের সংবিধান লিখিত এবং সংক্ষিপ্ত। মোট ৮২ পৃষ্ঠার এ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ, ১টি প্রস্তাবনা ও ৭টি তফসিল রয়েছে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের মোট সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন হয়। বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। এ অধিকার নিশ্চিত করার জন্য। সংবিধানের তৃতীয় ভাগের ২৬ থেকে ৪৭(ক) নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক • অধিকারগুলো সন্নিবেশ করা হয়েছে। সংবিধানের দ্বিতীয় ভাগের ৮নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারকে সকল ক্ষমতা প্রদান করা হয়। আর কেন্দ্রীয় সরকারই সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে সংবিধান অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের A রাষ্ট্রের সংবিধানের সাথে তোমার দেশের সংবিধানের কোন কোন …

উদ্দীপক

দীর্ঘ প্রতিক্ষার পর A নামক রাষ্ট্র স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্রটি একটি সংবিধান প্রণয়ন করে। রাষ্ট্র পরিচালনার মৌলিক বিধানসমূহ ১১টি ভাগে সুষ্পষ্ট আকারে লিপিবদ্ধ। এতে কোনো বিধান পরিবর্তন করতে হলে বিশেষ পন্থা অবলম্বন করতে হয়। সাংসদ নেতাকে সরকারপ্রধান করে একক সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

সংবিধানের অনুচ্ছেদ ১৫৩টি।

উত্তর

বাংলাদেশ সংবিধানের ৮নং অনুচ্ছেদে 'গণতন্ত্র' সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং ১১নং অনুচ্ছেদে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রনৈতিক ব্যবস্থা হবে গণতান্ত্রিক। প্রাপ্তবয়স্কের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নাগরিকগণ রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে। নাগরিকদের মৌলিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করাই হবে গণতন্ত্রের লক্ষ্য।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} রাষ্ট্রের সংবিধানের সাথে আমার দেশের তথা বাংলাদেশের সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। ১৯৭২ সালে প্রণীত এ সংবিধানটি রচনার ক্ষেত্রে অনেক মেধা, পরিশ্রম এবং সময় দিতে হয়েছে। তাই এ সংবিধানে রয়েছে অনেকগুলো মৌলিক বৈশিষ্ট্য।উদ্দীপকে বলা হয়েছে, দীর্ঘ প্রতিক্ষার পর 'AA^{\prime} নামক রাষ্ট্র স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্রটি একটি সংবিধান প্রণয়ন করে। রাষ্ট্র পরিচালনার মৌলিক বিধানসমূহ ১১টি ভাগে সুষ্পষ্ট আকারে লিপিবদ্ধ। এতে কোনো বিধান পরিবর্তন করতে হলে বিশেষ পন্থা অবলম্বন করতে হয়। এরূপ বর্ণনায় আমাদের বাংলাদেশের যেসব বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো- লিখিত সংবিধান, মৌলিক অধিকারের সন্নিবেশ, রাষ্ট্রপরিচালনার মূলনীতি, দুষ্পরিবর্তনীয় সংবিধান ও এককেন্দ্রিক শাসনব্যবস্থা। বাংলাদেশের সংবিধান লিখিত এবং সংক্ষিপ্ত। মোট ৮২ পৃষ্ঠার এ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ, ১টি প্রস্তাবনা ও ৭টি তফসিল রয়েছে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের মোট সদস্যের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন হয়। বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে। এ অধিকার নিশ্চিত করার জন্য। সংবিধানের তৃতীয় ভাগের ২৬ থেকে ৪৭(ক) নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক • অধিকারগুলো সন্নিবেশ করা হয়েছে। সংবিধানের দ্বিতীয় ভাগের ৮নং অনুচ্ছেদে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারকে সকল ক্ষমতা প্রদান করা হয়। আর কেন্দ্রীয় সরকারই সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে সংবিধান অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করে।

উত্তর

প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানের আলোকে মন্তব্যটি যথার্থ।বাংলাদেশের সংবিধানের ৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃক সম্ভব হবে। এই ধারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে পরিচিতি নিশ্চিত করে। এটি জনগণের সার্বভৌমত্ব ও ক্ষমতার উৎস হিসেবে তাদের অবস্থানকে তুলে ধরে। সংবিধানের এই বিধান নাগরিক অধিকার ও দায়িত্বের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করে, যেখানে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি জনগণের সম্মতি ও অংশগ্রহণ।গণতন্ত্রের মূলনীতি অনুসারে, জনগণের ভোটাধিকারই রাষ্ট্রের শাসক ও প্রশাসক নির্ধারণের প্রধান মাধ্যম। সংবিধান এই ধারণাকে বৈধতা প্রদান করে এবং নিশ্চিত করে যে, সরকার ও প্রশাসনের সকল কার্যক্রম জনগণের স্বার্থে পরিচালিত হবে। তবে এই ক্ষমতার কার্যকর প্রয়োগ নির্ভর করে সাংবিধানিক কাঠামো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঠিক পরিচালনার ওপর। যদি এই কাঠামো দুর্বল হয় বা জনগণের অংশগ্রহণ সীমিত হয়, তবে ক্ষমতার মালিকানা নামমাত্র হয়ে যেতে পারে। এছাড়া এই অনুচ্ছেদ জনগণের মৌলিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি প্রদান করে। এটি আইনের শাসনের ভিত্তি স্থাপন করে, যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংবিধানের ঊর্ধ্বে নয়। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে অবাধ নির্বাচন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মৌলিক নীতিগুলো কার্যকর থাকলে সংবিধানের এই ধারাটি কেবল একটি আদর্শ নয়, বাস্তবিক অর্থে জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটায়।সুতরাং বলা যায়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আলোচনার শেষে এর যথার্থতা প্রতীয়মান হয়।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।