উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সংবিধান তোমার পঠিত কোন সংবিধানকে নির্দেশ করে? উক্ত সংবিধানের বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত গঠনতন্ত্রের সাথে আমার পঠিত বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য আছে।বাংলাদেশের সংবিধান লিখিত, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সহজভাবে প্রত্যেকটি ধারা লিখিত। লিখিত সংবিধান রাষ্ট্রে স্থিতিশীলতার সৃষ্টি করে। এর ধারাগুলোকে মনগড়া ব্যাখ্যা করা যায় না। ফলে শাসনব্যবস্থা স্থিতিশীল এবং অনেকটা দুষ্পরিবর্তনীয় হয়। এ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিরও সুস্পষ্ট উল্লেখ রয়েছে। তাছাড়া সাংবিধানিকভাবে বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকারের বিষয়টিও এ সংবিধানে স্থান পেয়েছে। সংবিধানটিতে সতেরোটি সংশোধনী ইতোমধ্যে গৃহীত হয়েছে। যা উদ্দীপকের সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কেননা এর কোনো বিষয় সংশোধন করার জন্য জাতীয় সংসদ সদস্যদের দু-তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন হয়। এ সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধনও করা হয়েছে। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের গঠনতন্ত্রের ও রাষ্ট্রপরিচালনার মূলনীতি, বেশকিছু বৈশিষ্ট্য, জনগণের অধিকার সংরক্ষণ ও সংশোধন পদ্ধতি সন্নিবেশিত আছে। সুতরাং উদ্দীপকের 'ক' রাষ্ট্রের গঠনতন্ত্রের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সংবিধান তোমার পঠিত কোন সংবিধানকে নির্…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর