উক্ত সংবিধানের মূলনীতিগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রের গঠনতন্ত্রে রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের মতো আমার পাঠ্যবইয়েও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ আলোচিত হয়েছে। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।বাংলাদেশের ১৯৭২ সালের প্রথম সংবিধানে এ ৪টি মূলনীতি সন্নিবেশিত হয়েছিল। কল্যাণকামী রাষ্ট্র হিসেবে জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৈতিক দিকের সর্বাঙ্গীণ কল্যাণ সাধনকল্পেই এসব মূলনীতির অন্তর্ভুক্তি। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্রীয় মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। 'জাতীয়তাবাদ' বাংলাদেশের সংবিধানের ৯ অনুচ্ছেদে বর্ণিত অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি। বাঙালি স্বতন্ত্র জাতি এবং এ স্বতন্ত্রতা, ঐক্য ও সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিগত অভিন্নতা। সংবিধানের ১০ অনুচ্ছেদে বর্ণিত শ্রেণিসংগ্রাম বা বিপ্লব ব্যতীত সমাজজীবন হতে সর্বপ্রকার শোষণের অবসান করে শোষণমুক্ত ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠা এবং সকলের সমান অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের মূলনীতি। সংবিধানের ১১ অনুচ্ছেদে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ গণতন্ত্রকে মূলনীতি হিসেবে আঁকড়ে ধরেছে। ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১২ অনুচ্ছেদে ধর্ম পালনে জনগণের পূর্ণ স্বাধীনতা প্রদানের একটি অংশ হিসেবে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংবিধানের মূলনীতিগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর