উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটির সাংবিধানিক বৈশিষ্ট্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] রাষ্ট্রে সংবিধানের প্রথম বৈশিষ্ট্যই লিখিত ও দুষ্পরিবর্তনীয়। আকারের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে বিভক্ত করা হয়- লিখিত ও অলিখিত সংবিধান। যে সংবিধানের সকল বিধান সুস্পষ্টভাবে লিখিত থাকে তাকে লিখিত সংবিধান বলে। অন্যদিকে, যে সংবিধানের কোনো বিধান সহজে সাধারণ আইনের ন্যায় পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। সেই অর্থে 'X রাষ্ট্রে দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রবর্তিত। মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা 'X [গণিত] দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আইনসভা ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারব্যবস্থা দুই রকম হয়। মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। মন্ত্রিপরিষদ সরকারব্যবস্থায় শাসন বিভাগ আইনসভার নিকট দায়ী থাকে এবং জবাবদিহি করতে বাধ্য থাকে। আইনসভার আস্থা হারালো মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য থাকে। ক্ষমতা বণ্টন নীতির ওপর সরকারকে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করা হয়। যেহেতু 'X [গণিত] রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার তাই এখানে সাংবিধানিকভাবে কেন্দ্রে ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা হয়েছে- এরূপ ধারণা করা যায়। কোনো দেশে আইনসভার একটি আবার কোনো দেশে নিম্ন ও উচ্চ কক্ষ নামে দুটি কক্ষ থাকে। 'X [গণিত] রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা থাকাটাই স্বাভাবিক। কেননা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটির সাংবিধানিক বৈশিষ্ট্য তুলে ধর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর