উদ্দীপকে কোন সংশোধনীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ সংবিধানের ৪র্থ সংশোধনীর কথা বলা হয়েছে। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়। এ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য নতুনভাবে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করা হয়। এ আইনের মাধ্যমে ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি থেকে জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়। উক্ত সংশোধনী আইনের সর্বাপেক্ষা আলোচিত বিষয় হলো একদলীয় ব্যবস্থার প্রবর্তন। সংবিধানের নব সংযোজিত ৬ষ্ঠ ভাগের ১১৭-ক অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটি মাত্র 'জাতীয় দল গঠন' করতে পারবেন। দল গঠনের এরূপ সংশোধনী অনুযায়ী পরে 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ' সংক্ষেপে বাকশাল নামে একটি মাত্র দল গঠন করা হয়। উদ্দীপকের প্রথম থেকে ৪র্থ অংশ পর্যন্ত পর্যায়ক্রমে সংবিধানের সংশোধনীর যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তা সত্যিই সংবিধানের ৪র্থ সংশোধনীর প্রতিরূপ। তাই আলোচনার শেষে আমরা নির্ধিদ্বায় বলতে পারি, উদ্দীপকে বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর কথা বলা হয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সংশোধনীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর