উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে পাঠ্যবইয়ের কোন দেশের সংবিধানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি বর্ণিত সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে।উদ্দীপকের ডায়াগ্রামটিতে উপস্থাপিত তথ্যগুলো হলো- লিখিত, দুষ্পরিবর্তনীয়, মৌলিক অধিকার, সংসদীয় গণতন্ত্র, এক কক্ষবিশিষ্ট আইনসভা ও বিচার বিভাগের স্বাধীনতা। এসব তথ্যগুলো ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বাংলাদেশের সংবিধানটি লিখিত ও সংক্ষিপ্ত। এ সংবিধানটি দুষ্পরিবর্তনীয়। এ সংবিধানের কোনো বিষয় সংশোধন করতে হলে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। এ সংবিধানে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসনকার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। সংবিধানে বলা হয়েছে, বাংলাদেশের একটি আইনসভা থাকবে সেটি হবে এক কক্ষবিশিষ্ট। এটি ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত হবে। এর মেয়াদ হবে ৫ বছর। এছাড়াও বাংলাদেশের সংবিধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার-বিভাগের বিধান রয়েছে। আর এ সংবিধানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এতে মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে। সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কী কী অধিকার ভোগ করতে পারব তা সংবিধানের উল্লেখ থাকায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আর এসব বৈশিষ্ট্য উদ্দীপকে উপস্থাপিত হয়েছে বিধায় এটি বাংলাদেশের সংবিধানের সাথে মিল আছে একথা নিঃসন্দেহে বলা যায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংবিধানের সাথে পাঠ্যবইয়ের কোন দেশের সংবিধানের মিল র…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর