তোমার দেশের সাথে উক্ত রাষ্ট্রের সাংবিধানিক সাদৃশ্য ও বৈসাদশা চিহ্নিত কর।
উত্তর: আমার দেশ অর্থাৎ বাংলাদেশের সংবিধানের সাথে উদ্দীপকের [গণিত] রাষ্ট্রের সংবিধানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুটোই পরিলক্ষিত হয়। [গণিত] রাষ্ট্রের সংবিধান লিখিত ও সুপরিবর্তনীয় এ দুটি বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশে সংবিধানের হুবহু মিল লক্ষণীয়। বাংলাদেশের সংবিধান একটি. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। এ সংবিধান ১টি প্রস্তাবনা ৪টি তফসিল (বর্তমানে ৭টি) ১১টি ভাগ ও ১৫৩টি অনুচ্ছেদ সন্নিবেশ করা হয়েছে। সাধারণ আইনের ন্যায় বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা যায় না। এর কোনো ধারা বা অংশ পরিবর্তন করতে হলে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। দুই রাষ্ট্রের সংবিধানই সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার সন্নিবেশিত হয়েছে। তাই ধারণা করা যেতে পারে বাংলাদেশের মতো [গণিত] রাষ্ট্রেও শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে এবং আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য। দুই রাষ্ট্রের সংবিধানের মধ্যে বড় বৈসাদৃশ্য হলো 'X [গণিত] রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার। সে বিচারে 'X [গণিত] রাষ্ট্রে সাংবিধানিকভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে প্রাদেশিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা হয়েছে এ কথা বলা যায়। অন্যদিকে, বাংলাদেশের সংবিধান এককেন্দ্রিক সরকার বিদ্যমান থাকায় এখানে রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ কেন্দ্রের থেকে পরিচালনা করা হয়। এখানে ভাগাভাগির কোনো -সুযোগ নেই। বিভিন্ন প্রশাসনিক ও স্থানীয় শাসনের সহযোগিতায় সরকার পরিচালিত হলেও এসব ইউনিটের ওপর থাকে কেন্দ্রের একচেটিয়ে নজরদারী। অন্য একটি বৈসাদৃশ্য হলো 'X [গণিত] রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা এ জাতীয় আইনসভায় দুটি কক্ষ থাকে যেমন- নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা এবং উচ্চকক্ষে নাম সিনেট। কিন্তু বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ এবং এটি এক কক্ষবিশিষ্ট আইনসভা। সাদৃশ্য-বৈসাদৃশ্য যাই থাক না কেন, 'X [গণিত] রাষ্ট্র ও বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রকে সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে-একথা বলা যেতে পারে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তোমার দেশের সাথে উক্ত রাষ্ট্রের সাংবিধানিক সাদৃশ্য ও বৈসাদশা চিহ্নি…
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর