উদ্দীপকে যে অধিকারের কথা বলা হয়েছে তোমার দেশের সংবিধানের আলোকে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অধিকার আমার পাঠ্য সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারকে ইঙ্গিত করে। যেসব অধিকার মানুষের মৌলিক প্রয়োজন বা চাহিদার সাথে সম্পর্কিত সেগুলোকে মৌলিক অধিকার বলে। এ ধরনের অধিকার দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত এবং কার্যকর করা হয়। উদ্দীপকে যে অধিকারের কথা বলা হয়েছে তা আমার দেশের সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের সন্নিবেশ করা হয়েছে। বাংলাদেশ সংবিধান জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে এ অধিকার নিশ্চিত করার জন্য। সংবিধানের তৃতীয় ভাগের ২৭ থেকে ৪৪ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮টি অনুচ্ছেদে মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। জীবনধারণের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, সাম্যের অধিকার, ন্যায়বিচার লাভের অধিকার, ধর্মীয় অধিকার প্রভৃতি মৌলিক অধিকার হিসেবে ঘোষিত হয়েছে। সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশের মাধ্যমে সংবিধান রক্ষাকবচের দায়িত্ব পালন করে। মৌলিক অধিকারগুলো কোনো কারণে লঙ্ঘিত হলে আইনের আশ্রয় লাভের সুযোগ আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে অধিকারের কথা বলা হয়েছে তোমার দেশের সংবিধানের আলোকে তা ব…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর