শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে সংবিধানের ইঙ্গিত করা হয়েছে তার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সংবিধানটি মূলত ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানকে নির্দেশ করে।বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানও অন্য বৈশিষ্ট্যের অধিকারী। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত সংবিধান। এ সংবিধানের ধারাগুলো সব লিখিত আকারে আছে। এতে ১টি প্রস্তাবনা, ১১ ভাগ, ৭টি তফসিল ও ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। সংবিধানের কোনো ধারা বা বিধানসমূহ পরিবর্তন, সংশোধন বা রহিতকরণের জন্য জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন হয়। সংবিধানের তৃতীয় ভাগে মোট ১৮টি মৌলিক অধিকার সন্নিবেশিত করা হয়েছে। যা এ সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌলিক অধিকার খর্ব হবে এমন কোনো আইন সংসদ প্রণয়ন করতে পারবে না। এসব মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংবিধানেও রাষ্ট্র পরিচালনার মূলনীতির উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে একটি এককেন্দ্রিক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ হবে শাসনকার্য পরিচালনার মূল চালিকাশক্তি। সংবিধান এক কক্ষবিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এই আইনসভার নাম রাখা হয় জাতীয় সংসদ। এ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক রাখা হয়েছে। বাংলাদেশের সংবিধানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে ঘোষণা করা হয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে সংবিধানের ইঙ্গিত করা হয়েছে তার বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

'ক' অঞ্চলটি প্রায় দুইশত বছর ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।অবশেষে স্বাধীনতা অর্জন করলেও অপর অঞ্চল কর্তৃক বিভিন্নভাবে শোষণ ও বৈষম্যের স্বীকার হয়েছে। বহু রক্তের বিনিময়ে অঞ্চলটি স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পরই দেশটি দ্রুততার সাথে সংবিধান রচনা করতে সমর্থ হয়। শুরুতে দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা বিদ্যমান থাকলেও পরবর্তীতে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। তবে জনগণের আশা-আকাঙ্ক্ষার সাথে মিল রেখে দীর্ঘ ষোল বছর পর সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025

উত্তর

বাংলাদেশ সংবিধান কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু।

উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ-সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৬ অনুচ্ছেদ থেকে ৪৭ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'ক' অঞ্চলটি সংবিধানের সাথে আমার পঠিত বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর ১ বছরের মধ্যে একটি বিশ্বনন্দিত সংবিধান তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ। গণপরিষদে দীর্ঘ আলাপ-আলোচনার পরেই এই সংবিধান রচিত হয়। এ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত এবং পরিবর্তনের দিক থেকে দুষ্পরিবর্তনীয়। এই সংবিধানের ৩য় ভাগে নাগরিকের স্বার্থ রক্ষার জন্য মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানে বলা হয় বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে এককেন্দ্রিক ও সংসদীয় পদ্ধতির, সেখানে মন্ত্রিপরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। উদ্দীপকে দেখা যায়, 'ক' অঞ্চলটি সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এবং সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয়। আবার 'ক' অঞ্চলটি সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে। যা বাংলাদেশের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক' অঞ্চলটি সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংবিধানটি মূলত ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানকে নির্দেশ করে।বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানও অন্য বৈশিষ্ট্যের অধিকারী। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত সংবিধান। এ সংবিধানের ধারাগুলো সব লিখিত আকারে আছে। এতে ১টি প্রস্তাবনা, ১১ ভাগ, ৭টি তফসিল ও ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। সংবিধানের কোনো ধারা বা বিধানসমূহ পরিবর্তন, সংশোধন বা রহিতকরণের জন্য জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন হয়। সংবিধানের তৃতীয় ভাগে মোট ১৮টি মৌলিক অধিকার সন্নিবেশিত করা হয়েছে। যা এ সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌলিক অধিকার খর্ব হবে এমন কোনো আইন সংসদ প্রণয়ন করতে পারবে না। এসব মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংবিধানেও রাষ্ট্র পরিচালনার মূলনীতির উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে একটি এককেন্দ্রিক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ হবে শাসনকার্য পরিচালনার মূল চালিকাশক্তি। সংবিধান এক কক্ষবিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এই আইনসভার নাম রাখা হয় জাতীয় সংসদ। এ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক রাখা হয়েছে। বাংলাদেশের সংবিধানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে ঘোষণা করা হয়েছে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।