'গ' রাষ্ট্রের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সাথে বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার কি কোনো মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, 'গ' রাষ্ট্রের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সাথে বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার অনেক মিল রয়েছে।১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান করে নেয়। শেখ মুজিবুর রহমানের অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে শুরু হওয়া এই সংবিধান রচনা কার্যক্রম মাত্র এক বছরের কম সময়ের মধ্যেই সম্পন্ন হয় এবং বাংলাদেশ একটি পূর্ণ সংবিধান অর্জন করে। সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি সংবিধান তৈরির কাজে যুক্ত ছিল, যার প্রধান ছিলেন ড. কামাল হোসেন। বিভিন্ন রাষ্ট্রের সংবিধান পর্যালোচনা, আলোচনা, খসড়া তৈরি ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে তৈরি হয় এ সংবিধান। এটি ছিল লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান।,উদ্দীপকের উল্লেখ রয়েছে 'গ' নামক রাষ্ট্র স্বাধীনতা লাভের পর নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ গঠন করা হয়। একজনকে সভাপতি করে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি অল্প সময়ের মধ্যে সংবিধান রচনা করে পরে তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। অর্থাৎ উদ্দীপকে 'গ' রাষ্ট্রের সংবিধান প্রণয়নের সাথে বাংলাদেশের সংবিধান প্রণয়ণের সাদৃশ্য বিদ্যমান।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'গ' রাষ্ট্রের সংবিধান প্রণয়নের সাথে বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'গ' রাষ্ট্রের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সাথে বাংলাদেশের সংবিধান প্র…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর