উক্ত সংবিধানে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়া আর কী কী বৈশিষ্ট্য আছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে।উদ্দীপকে উল্লিখিত সংবিধান অর্থাৎ বাংলাদেশ সংবিধানের লিখিত, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংসদীয় সরকার এ বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। এর বাইরেও এ সংবিধানের আরও প্রধান প্রধান বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হবে এবং তিনি সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। তাছাড়া বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ করা হয়েছে। সংবিধানে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিভিন্ন মৌলিক অধিকারের একটি দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে। সংবিধানে বাকস্বাধীনতা, জীবনধারণের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সম্পত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানে এক কক্ষবিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এই আইনসভার নাম দেওয়া হয় জাতীয় সংসদ। সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারকে সকল ক্ষমতা প্রদান করা হয়। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানে প্রাপ্তবয়স্ক নাগরিকের সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়।উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, উপরিল্লিখিত বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের বাইরের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। এগুলোর সমন্বয়ে বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধানের রূপ ধারণ করেছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত সংবিধানে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়া আর কী কী বৈশিষ্ট্য আছে? বিশ্ল…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর