'?' চিহ্নিত স্থানে কী বসবে? উদ্দীপকের আলোকে এর প্রধান প্রধান কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: '?' চিহ্নিত স্থানে বসবে বাংলাদেশের সংবিধান। নয় মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের এক বছরের মধ্যে বাংলাদেশ সংবিধান রচিত হয়। ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি লিখিত। এ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে, যা ১১টি ভাগে বিভক্ত এবং যাতে ১টি প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতি ও ৭টি তফসিল রয়েছে। উদ্দীপকে প্রদর্শিত ছকচিত্রে বাংলাদেশ সংবিধানের রূপ প্রকাশ পেয়েছে। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাকস্বাধীনতার অধিকার, ধর্ম চর্চার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত আছে। আবার বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারিত রয়েছে। এতে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষিত হয়েছে। সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয় এবং মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। বাংলাদেশের সংবিধান লিখিত এবং এটি দুষ্পরিবর্তনীয়। সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন করতে হলে মোট সংসদ সদস্যের দুই-তৃতীয়াংশের ভোটের প্রয়োজন হয়। এই সংবিধানের ৭ অনুচ্ছেদের ২-এ বলা হয়েছে যে, এটি প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধানটির আরও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এককেন্দ্রিক সরকারব্যবস্থা এতে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত আছে। ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়েছে এবং এতে বিচার বিভাগের স্বাধীনতা স্বীকৃত আছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
'?' চিহ্নিত স্থানে কী বসবে? উদ্দীপকের আলোকে এর প্রধান প্রধান কয়েকটি…
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর