উদ্দীপকের আলোকে ২নং চিহ্নিত উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২নং চিহ্নিত অংশে রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের সন্নিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- সংবিধানে এই মূলনীতিসমূহ সংযোজনের আইনগত তাৎপর্য অপরিসীম। সংবিধানের ৮(২) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এই নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূলমন্ত্র হবে, আইন প্রণয়নকালে রাষ্ট্র তা প্রয়োগ করবে, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তা নির্দেশক হবে এবং তা রাষ্ট্র ও নাগরিকদের কাজের ভিত্তি হবে। মূল সংবিধানে নাগরিকদের জন্য কতগুলো মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানে বলা হয়েছে জাতীয় সংসদ মৌলিক অধিকার পরিপন্থি কোনো আইন প্রণয়ন করতে পারবে না। এ ধরনের কোনো আইন প্রণীত হলে আদালত কর্তৃক তা বাতিল বলে ঘোষিত হবে। কিন্তু সংবিধানের ৪৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, রাষ্ট্রীয় মূলনীতির কোনো একটিকে কার্যকর করার জন্য জাতীয় সংসদ যদি কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ, সাময়িকভাবে বা স্থায়ীভাবে 'কোনো সম্পত্তির নিয়ন্ত্রণ বিষয়ে আইন তৈরি করে তবে উক্ত আইন মৌলিক অধিকারের পরিপন্থি হিসেবে তা বাতিল বা বেআইনি বলে গণ্য করা যাবে না। উপরের আলোচনা থেকে বলা যায়, মূলনীতিগুলো হবে আমাদের রাষ্ট্রীয় আদর্শ। জনগণ ও সরকার উভয়ের কাছেই এ নীতিগুলো হবে আলোর দিশারি, পথপ্রদর্শক এবং সার্বিক উন্নয়নের উচ্চ শিখরে আরোহণের চাবিকাঠি।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ২নং চিহ্নিত উক্তিটি বিশ্লেষণ কর।
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর