উদ্দীপকে বর্ণিত অধিকারসমূহ হলো বাংলাদেশের সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকার, যা ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য।বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত এই অধিকারগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো আইনের দৃষ্টিতে সাম্য, ধর্মীয় কারণে বৈষম্য নিষিদ্ধকরণ, সরকারি নিয়োগে সমতা এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার। এছাড়াও চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ অধিকারগুলো সংবিধানে নিশ্চয়তা দেওয়া হয়েছে।উদ্দীপকে বলা হয়েছে -নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য এসব অধিকার একান্ত প্রয়োজন, যা পাঠ্যবইয়ের তথ্যের সাথে সরাসরি মিলে যায়। সংবিধানে সন্নিবেশিত এই মৌলিক অধিকারগুলো মানুষের সুস্থ - ও সুন্দর জীবন পরিচালনার জন্য নির্ধারিত এবং এগুলো আইনের মতোই অলঙ্ঘনীয় হিসেবে স্বীকৃত।