রাইমার দেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানের 'দুষ্পরিবর্তনীয়' বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়নি।
বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনীয় দলিল, যার কোনো বিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জাতীয় সংসদের মোট সদস্যের দুই-তৃতীয়াংশের ভোটের প্রয়োজন হয়। কিন্তু উদ্দীপকে রাইমার দেশের সংবিধানে সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে, যা বাংলাদেশের সংবিধানের বিশেষ সংশোধন পদ্ধতির সম্পূর্ণ বিপরীত। এছাড়াও রাইমার দেশের 'সংবিধানের আইনসভাটি এককক্ষবিশিষ্ট না দ্বিকক্ষবিশিষ্ট, সে সম্পর্কে কোনো - স্পষ্ট ধারণা পাওয়া যায় না।রাইমার দেশের সংবিধান সংশোধন পদ্ধতি অত্যন্ত সহজ বা নমনীয়, যা বাংলাদেশের সংবিধানের ১৪২ অনুচ্ছেদে বর্ণিত কঠোর ও জটিল পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে বাংলাদেশের সংবিধানের স্থায়িত্ব ও গুরুত্বের যে বৈশিষ্ট্য রয়েছে, তা রাইমার দেশের সংবিধানে অনুপস্থিত।