শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতিটি ব্যাখ্যা কর।

উত্তর: বাংলাদেশ সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা। দেশ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা উচ্ছেদ করে, কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদাদান থেকে বিরত থেকে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার প্রতিরোধ করে এবং অন্য কোন বিশেষ ধর্ম পালনকারীর প্রতি বৈষম্য প্রদর্শন হতে বিরত থাকে রাষ্ট্র নিরপেক্ষতার এক নিরঙ্কুশ পরিবেশ সৃষ্টি করাই হলো ধর্মনিরপেক্ষতা। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র কোনরূপ হস্তক্ষেপ করবে না এটিই হল ধর্মনিরপেক্ষতা।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশ সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

রক্তাক্ত সংগ্রামের পরে 'ক' রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের এক বছরের মধ্যেই তারা পৃথিবীর একটি অন্যতম সেরা সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়, যা সারা বিশ্বে প্রশংসিত হয়।

Mymensingh · 2023

উত্তর

বাংলাদেশ সংবিধানের ৭ টি তফসিল আছে।

উত্তর

বাংলাদেশ সংবিধানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ধর্মনিরপেক্ষতা। দেশ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা উচ্ছেদ করে, কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদাদান থেকে বিরত থেকে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার প্রতিরোধ করে এবং অন্য কোন বিশেষ ধর্ম পালনকারীর প্রতি বৈষম্য প্রদর্শন হতে বিরত থাকে রাষ্ট্র নিরপেক্ষতার এক নিরঙ্কুশ পরিবেশ সৃষ্টি করাই হলো ধর্মনিরপেক্ষতা। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র কোনরূপ হস্তক্ষেপ করবে না এটিই হল ধর্মনিরপেক্ষতা।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সংবিধানের সাথে আমার পঠিত বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য আছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি-বিধানের সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কের প্রকৃতি সুষ্পষ্টরূপে লেখা থাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। স্বাধীনতা লাভের পর অত্যন্ত স্বল্প সময়ে (দশ মাস) ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর একটি সংবিধান বাংলাদেশ সরকার প্রণয়ন করে। এ সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের ৮ হতে ২৫ নম্বর ধারার মধ্যে এর মূলনীতিগুলো উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে সংবিধানের প্রস্তাবনায় বলা হয়, "যেসব মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তির জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও প্রানোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল যেমন - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেসব আদর্শ এ সংবিধানের মূলনীতি হবে। উদ্দীপকেও তেমনি লক্ষ্যনীয় যে, একটি রক্তাক্ত সংগ্রামের পর 'ক' রাষ্ট্রের স্বাধীনতা লাভ করার এক বছরের মধ্যে সংবিধান প্রণয়ন করতে সার্থক হয় এবং সংবিধানটি সেরা সংবিধান হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত হয় যা বাংলাদেশের সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ বলে আমি মনে করি। সুতরাং, নিশ্চিত ভাবে বলা যায়, উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান অর্থাৎ বাংলাদেশ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। প্রশ্নোত্তর উক্তিটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোকে যথার্থই সত্য বলে বিবেচিত হয়। সংবিধান হলো রাষ্ট্রের দর্পণ। সংবিধানে একটি রাষ্ট্রের পরিচালনা পদ্ধতি তথা একটি জাতির সমগ্র জীবন পদ্ধতি প্রতিফলিত হয়। সংবিধান রাষ্ট্রের অখন্ডতা রক্ষা করে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিয়ে থাকে। এ কারণে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, "The Constitution is the way of life,the state has Chosen for itself। ' অর্থাৎ সংবিধান হচ্ছে একটি জীবন ব্যবস্থা, যা রাষ্ট্র তার নিজের জন্য নিজেই পছন্দ করেছে । ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বিশ্বের মানচিত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। এ প্রতিষ্ঠার সাথে সাথেই প্রয়োজন হয় রাষ্ট্রীয় সংবিধান রচনা। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকায় ফিরে আসেন এবং তারপর দিন অর্থাৎ ১১ জানুয়ারি তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস তখনি শুরু হয়। অবশেষে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর প্রথম বিজয় দিবস উপলক্ষে সংবিধান কার্যকর করা হয়। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধানেও রয়েছে অনন্য সব বৈশিষ্ট্য। কেননা, যে মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংযোজন করা হয়েছে। তাই আমি মনে করি প্রশ্নোত্তর উক্তিটি সঠিক।
HSCCivics 2nd PaperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।