হ্যাঁ, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রাষ্ট্রের সংবিধান তথা বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান- মন্তব্যটির সাথে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করি।বাংলাদেশের সংবিধান হলো একটি উত্তম সংবিধান। বিশেষ গুণাবলির সমন্বয়ে গঠিত এবং সাধারণ আইন ও সাংবিধানিক আইনের দ্বারা বেষ্টিত সংবিধানকে উত্তম সংবিধান বলে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যাবলি বিশ্লেষণে এটি উত্তম সংবিধান হিসেবেই প্রতিষ্ঠিত হয়।সুস্পষ্টতা উত্তম সংবিধানের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। সংবিধানের ধারাসমূহ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধান লিখিত হওয়ায় এতে অস্পষ্টতা নেই। এর ভাষা প্রাঞ্জল ও শব্দসমূহ অর্থপূর্ণ। এছাড়া এটি সংক্ষিপ্ত অথচ ব্যাপক। এর স্থায়িত্বও রয়েছে। সার্বভৌম ক্ষমতার ভারসাম্য রক্ষা, মৌলিক অধিকারসমূহের অন্তর্ভুক্তি, সময়োপযোগিতা, জাতীয় আদর্শ ও আকাঙ্ক্ষার প্রতিফলন, উত্তম সংশোধন পদ্ধতি, জনমতের অগ্রাধিকার, বিচার বিভাগের প্রাধান্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্তি প্রভৃতি বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করে। তাছাড়া এ সংবিধানের মাধ্যমে মূল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন রাষ্ট্র বিনির্মাণের পথনির্দেশনা দেওয়ার প্রয়াস গ্রহণ করা হয়েছে, যা এর মর্যাদাকে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত করে। আর এসব কারণেই দ্বিধাহীন কণ্ঠে বাংলাদেশের সংবিধানকে একটি উত্তম সংবিধান বলতে চাই আমি।