শেয়ারFacebookWhatsApp

সংবিধান কী?

উত্তর: সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সংবলিত সর্বোচ্চ দলিল।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সংবিধান কী?

উদ্দীপক

'ক' রাষ্ট্র একটি রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের এক বছরের মধ্যেই রাষ্ট্রটি সংবিধান প্রণয়ন করে।এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকারের ও রাষ্ট্র পরিচালনার অন্যান্য বিধানাবলি সন্নিবেশিত হয়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সংবলিত সর্বোচ্চ দলিল।

উত্তর

নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য, যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। কোনো ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারে। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত হিসেবে পরিগণিত। তাই সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত গঠনতন্ত্রের সাথে আমার পঠিত বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য আছে।বাংলাদেশের সংবিধান লিখিত, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সহজভাবে প্রত্যেকটি ধারা লিখিত। লিখিত সংবিধান রাষ্ট্রে স্থিতিশীলতার সৃষ্টি করে। এর ধারাগুলোকে মনগড়া ব্যাখ্যা করা যায় না। ফলে শাসনব্যবস্থা স্থিতিশীল এবং অনেকটা দুষ্পরিবর্তনীয় হয়। এ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিরও সুস্পষ্ট উল্লেখ রয়েছে। তাছাড়া সাংবিধানিকভাবে বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকারের বিষয়টিও এ সংবিধানে স্থান পেয়েছে। সংবিধানটিতে সতেরোটি সংশোধনী ইতোমধ্যে গৃহীত হয়েছে। যা উদ্দীপকের সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কেননা এর কোনো বিষয় সংশোধন করার জন্য জাতীয় সংসদ সদস্যদের দু-তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন হয়। এ সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধনও করা হয়েছে। উদ্দীপকের 'ক' রাষ্ট্রের গঠনতন্ত্রের ও রাষ্ট্রপরিচালনার মূলনীতি, বেশকিছু বৈশিষ্ট্য, জনগণের অধিকার সংরক্ষণ ও সংশোধন পদ্ধতি সন্নিবেশিত আছে। সুতরাং উদ্দীপকের 'ক' রাষ্ট্রের গঠনতন্ত্রের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে 'ক' রাষ্ট্রের গঠনতন্ত্রে রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের মতো আমার পাঠ্যবইয়েও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ আলোচিত হয়েছে। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।বাংলাদেশের ১৯৭২ সালের প্রথম সংবিধানে এ ৪টি মূলনীতি সন্নিবেশিত হয়েছিল। কল্যাণকামী রাষ্ট্র হিসেবে জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৈতিক দিকের সর্বাঙ্গীণ কল্যাণ সাধনকল্পেই এসব মূলনীতির অন্তর্ভুক্তি। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্রীয় মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। 'জাতীয়তাবাদ' বাংলাদেশের সংবিধানের ৯ অনুচ্ছেদে বর্ণিত অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি। বাঙালি স্বতন্ত্র জাতি এবং এ স্বতন্ত্রতা, ঐক্য ও সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিগত অভিন্নতা। সংবিধানের ১০ অনুচ্ছেদে বর্ণিত শ্রেণিসংগ্রাম বা বিপ্লব ব্যতীত সমাজজীবন হতে সর্বপ্রকার শোষণের অবসান করে শোষণমুক্ত ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠা এবং সকলের সমান অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের মূলনীতি। সংবিধানের ১১ অনুচ্ছেদে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ গণতন্ত্রকে মূলনীতি হিসেবে আঁকড়ে ধরেছে। ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১২ অনুচ্ছেদে ধর্ম পালনে জনগণের পূর্ণ স্বাধীনতা প্রদানের একটি অংশ হিসেবে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
HSCCivics 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।