শেয়ারFacebookWhatsApp

রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কী বোঝ?

উত্তর: যে মহান আদর্শে অদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো, সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্য সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে নীতি সংযোজন করা হয়েছে তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি নীতির উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৯, ১০, ১১ ও ১২ নং অনুচ্ছেদে এসব নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কী বোঝ?

উদ্দীপক

X'X^{\prime} রাষ্ট্রটির সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। দেশটিতে মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি শাসন প্রচলিত। সেখানে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।

খুলনা পাবলিক কলেজ · 2025

উত্তর

বাংলাদেশ সংবিধানের ভাগ ১১টি।

উত্তর

যে মহান আদর্শে অদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো, সেই আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্য সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে নীতি সংযোজন করা হয়েছে তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এ চারটি নীতির উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৯, ১০, ১১ ও ১২ নং অনুচ্ছেদে এসব নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে।

উত্তর

উদ্দীপকের 'XX^{\prime} রাষ্ট্রে সংবিধানের প্রথম বৈশিষ্ট্যই লিখিত ও দুষ্পরিবর্তনীয়। আকারের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে বিভক্ত করা হয়- লিখিত ও অলিখিত সংবিধান। যে সংবিধানের সকল বিধান সুস্পষ্টভাবে লিখিত থাকে তাকে লিখিত সংবিধান বলে। অন্যদিকে, যে সংবিধানের কোনো বিধান সহজে সাধারণ আইনের ন্যায় পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। সেই অর্থে 'X রাষ্ট্রে দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রবর্তিত। মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা 'XX^{\prime} দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আইনসভা ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারব্যবস্থা দুই রকম হয়। মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। মন্ত্রিপরিষদ সরকারব্যবস্থায় শাসন বিভাগ আইনসভার নিকট দায়ী থাকে এবং জবাবদিহি করতে বাধ্য থাকে। আইনসভার আস্থা হারালো মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য থাকে। ক্ষমতা বণ্টন নীতির ওপর সরকারকে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করা হয়। যেহেতু 'XX^{\prime} রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার তাই এখানে সাংবিধানিকভাবে কেন্দ্রে ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা হয়েছে- এরূপ ধারণা করা যায়। কোনো দেশে আইনসভার একটি আবার কোনো দেশে নিম্ন ও উচ্চ কক্ষ নামে দুটি কক্ষ থাকে। 'XX^{\prime} রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা থাকাটাই স্বাভাবিক। কেননা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।

উত্তর

আমার দেশ অর্থাৎ বাংলাদেশের সংবিধানের সাথে উদ্দীপকের X'X^{\prime} রাষ্ট্রের সংবিধানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুটোই পরিলক্ষিত হয়। X'X^{\prime} রাষ্ট্রের সংবিধান লিখিত ও সুপরিবর্তনীয় এ দুটি বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশে সংবিধানের হুবহু মিল লক্ষণীয়। বাংলাদেশের সংবিধান একটি. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। এ সংবিধান ১টি প্রস্তাবনা ৪টি তফসিল (বর্তমানে ৭টি) ১১টি ভাগ ও ১৫৩টি অনুচ্ছেদ সন্নিবেশ করা হয়েছে। সাধারণ আইনের ন্যায় বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা যায় না। এর কোনো ধারা বা অংশ পরিবর্তন করতে হলে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়। দুই রাষ্ট্রের সংবিধানই সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার সন্নিবেশিত হয়েছে। তাই ধারণা করা যেতে পারে বাংলাদেশের মতো X'X^{\prime} রাষ্ট্রেও শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে এবং আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য। দুই রাষ্ট্রের সংবিধানের মধ্যে বড় বৈসাদৃশ্য হলো 'XX^{\prime} রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার। সে বিচারে 'XX^{\prime} রাষ্ট্রে সাংবিধানিকভাবে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে প্রাদেশিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা হয়েছে এ কথা বলা যায়। অন্যদিকে, বাংলাদেশের সংবিধান এককেন্দ্রিক সরকার বিদ্যমান থাকায় এখানে রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ কেন্দ্রের থেকে পরিচালনা করা হয়। এখানে ভাগাভাগির কোনো -সুযোগ নেই। বিভিন্ন প্রশাসনিক ও স্থানীয় শাসনের সহযোগিতায় সরকার পরিচালিত হলেও এসব ইউনিটের ওপর থাকে কেন্দ্রের একচেটিয়ে নজরদারী। অন্য একটি বৈসাদৃশ্য হলো 'XX^{\prime} রাষ্ট্রে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা এ জাতীয় আইনসভায় দুটি কক্ষ থাকে যেমন- নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের নাম প্রতিনিধি সভা এবং উচ্চকক্ষে নাম সিনেট। কিন্তু বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ এবং এটি এক কক্ষবিশিষ্ট আইনসভা। সাদৃশ্য-বৈসাদৃশ্য যাই থাক না কেন, 'XX^{\prime} রাষ্ট্র ও বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রকে সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে-একথা বলা যেতে পারে।
HSCCivics 2nd Paperখুলনা পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।