শেয়ারFacebookWhatsApp

মৌলিক অধিকার বলতে কী বোঝ?

উত্তর: মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেই সকল সুযোগ সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্ব শর্ত।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মৌলিক অধিকার বলতে কী বোঝ?

উদ্দীপক

সংবিধানের একটি সংশোধনীয় বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধি এক দলীয় ব্যবস্থা প্রবর্তন

খুলনা পাবলিক কলেজ · 2025

উত্তর

বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।

উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেই সকল সুযোগ সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্ব শর্ত।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশ সংবিধানের ৪র্থ সংশোধনীর কথা বলা হয়েছে। ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়। এ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য নতুনভাবে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করা হয়। এ আইনের মাধ্যমে ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি থেকে জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়। উক্ত সংশোধনী আইনের সর্বাপেক্ষা আলোচিত বিষয় হলো একদলীয় ব্যবস্থার প্রবর্তন। সংবিধানের নব সংযোজিত ৬ষ্ঠ ভাগের ১১৭-ক অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটি মাত্র 'জাতীয় দল গঠন' করতে পারবেন। দল গঠনের এরূপ সংশোধনী অনুযায়ী পরে 'বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ' সংক্ষেপে বাকশাল নামে একটি মাত্র দল গঠন করা হয়। উদ্দীপকের প্রথম থেকে ৪র্থ অংশ পর্যন্ত পর্যায়ক্রমে সংবিধানের সংশোধনীর যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তা সত্যিই সংবিধানের ৪র্থ সংশোধনীর প্রতিরূপ। তাই আলোচনার শেষে আমরা নির্ধিদ্বায় বলতে পারি, উদ্দীপকে বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর কথা বলা হয়েছে।

উত্তর

উক্ত সংশোধনী অর্থাৎ চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়- বক্তব্যটির সাথে আমি সম্পূর্ণ একমত। রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার প্রবর্তন বা উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি গণতন্ত্রের জন্য অভিঘাত নয়। কেননা, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায়ও গণতন্ত্র বহাল তবিয়াতে আছে যার উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। কিন্তু নির্বাচন ছাড়াই জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ গণতন্ত্র পরিপন্থি। গণতন্ত্রে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে। এ নির্বাচন থাকে বিধায়ই সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। অথচ ৪র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির কার্যকাল ও জাতীয় সংসদের মেয়াদ নির্বাচন ছাড়াই পাঁচ বছর বৃদ্ধি করা হয়, যা শুধু গণতন্ত্রকে ধ্বংসই করে নাই পক্ষান্তরে স্বৈরাচারী একনায়কতন্ত্রের আসনকে পাকাপোক্ত করেছে। একদলীয় ব্যবস্থা প্রবর্তন ছিল সংবিধানের ৪র্থ সংশোধনীর কালো অধ্যায়। গণতন্ত্রের প্রাণ বিরোধী দল। বিরোধী দলকে ছায়া সরকারও বলা হয়। সরকারের সমস্ত কার্যাবলির প্রতি রাজনৈতিক দলসমূহ তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং সরকারের সমালোচনার মাধ্যমে জনমত গড়ে তোলে। বহুদলীয় ব্যবস্থায় জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের মতামতের প্রতিফলন ঘটায়। সর্বোপরি নির্বাচনের মাধ্যমে সরকারে তাদের সম্পৃক্ততা বেড়ে যায়। অথচ সম্পূর্ণভাবে জনগণকে তুচ্ছ ভেবে নাগরিকদের মৌলিক অধিকারসমূহ কবর দিয়ে ৪র্থ সংশোধনীর মাধ্যমে দেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৪র্থ সংশোধনী নিয়ে ভবিষ্যতে যদি এমন গবেষণা বেরিয়ে আসে যে, 'এটি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালা কানুন তাহলে পুরা বিশ্বের বিদগ্ধ মানুষ অবাক হবে না- একথা জোর দিয়ে বলা যায়।
HSCCivics 2nd Paperখুলনা পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।