শেয়ারFacebookWhatsApp

সর্বজনীন ভোটাধিকার কী?

উত্তর: সর্বজনীন ভোটাধিকার হলো সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

সর্বজনীন ভোটাধিকার কী?

উদ্দীপক

জনাব কামরুল দ্বাদশ শ্রেণির ক্লাসে একটি দেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, "এটি লিখিত সংবিধান, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।"

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

সর্বজনীন ভোটাধিকার হলো সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার।

উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ-সুবিধা বোঝায়, যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, যা সংবিধানে সন্নিবেশিত থাকে এবং যা সরকার লঙ্ঘন করতে পারে না। মৌলিক অধিকার ব্যক্তিস্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৬ অনুচ্ছেদ থেকে ৪৭ অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

উত্তর

"সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি”- মন্তব্যটি যথার্থ।সংবিধান একটি রাষ্ট্রের মূল নীতিমালা ও শাসনব্যবস্থার কাঠামো নির্ধারণকারী সর্বোচ্চ আইন। এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, শাসন কাঠামো, এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ও দায়িত্ব সুনির্ধারিত করে। সংবিধান রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিমালা সরবরাহ করে, যা শাসকদের জন্য একটি নৈতিক ও আইনগত বাধ্যবাধকতা তৈরি করে।উদ্দীপকের জনাব কামরুল একটি দেশের সংবিধান সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল। তার এ মন্তব্য একেবারেই সঠিক এবং যৌক্তিক। কেননা, সংবিধান ব্যতীত রাষ্ট্রীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব নয়। এটি নাগরিকদের অধিকার সুরক্ষিত করে এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর ভূমিকা পালন করে। তবে, সংবিধান যতই সুগঠিত হোক, এর বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ নির্ভর করে শাসকদের নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধার ওপর। তাই, সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা অত্যন্ত যথার্থ, কারণ এটি রাষ্ট্রের সর্বস্তরের কর্মকান্ডে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠায় অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে।উদ্দীপকে উল্লিখিত সংবিধান অর্থাৎ বাংলাদেশ সংবিধানের লিখিত, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংসদীয় সরকার এ বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। এর বাইরেও এ সংবিধানের আরও প্রধান প্রধান বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হবে এবং তিনি সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। তাছাড়া বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ করা হয়েছে। সংবিধানে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিভিন্ন মৌলিক অধিকারের একটি দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে। সংবিধানে বাকস্বাধীনতা, জীবনধারণের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সম্পত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানে এক কক্ষবিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এই আইনসভার নাম দেওয়া হয় জাতীয় সংসদ। সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারকে সকল ক্ষমতা প্রদান করা হয়। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানে প্রাপ্তবয়স্ক নাগরিকের সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়।উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, উপরিল্লিখিত বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের বাইরের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। এগুলোর সমন্বয়ে বাংলাদেশ সংবিধান একটি উত্তম সংবিধানের রূপ ধারণ করেছে।
HSCCivics 2nd Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।